দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টি। ওয়ানডে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ২০২৪ সালের এই আসরকে সামনে রেখে লোগো প্রকাশ করেছে আইসিসি।
আগামী জুন–জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্রে প্রথমবার কোনো আইসিসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাওয়ায় নিশ্চিতভাবেই ক্রিকেটের বাজার আরও ছড়িয়ে পড়বে। হয়তো এসব ভেবেই ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রাণবন্ত এক লোগো উন্মোচন করল আইসিসি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি। ইতোমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে আইসিসির সামাজিকমাধ্যমে প্রকাশিত ওই প্রোমো ভিডিওটি।
ছেলেদের বিশ্বকাপের পর একই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের লোগোও প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
প্রত্যেক বিশ্বকাপের লোগোতেই আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। লোগোর নকশায় দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজের তালগাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে। এর মধ্য দিয়ে একটি স্বতন্ত্র কারুকার্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

লোগো উন্মোচন উপলক্ষে আইসিসি ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে—ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি–টোয়েন্টি ক্রিকেটের মূল উপাদানগুলোর প্রতীক।
ইংরেজিতে T20 লেখাটি একটি দোদুল্যমান ব্যাটে রূপান্তরিত করা হয়েছে, যা একটি গতিশীল বলের মধ্যে আবদ্ধ। বলের মধ্যকার গ্রাফিক টি-টোয়েন্টি ম্যাচের পরিবেশ ও বৈদ্যুতিক শক্তিকে প্রতিফলিত করেছে। আর আঁকাবাঁকা নকশা খেলা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা ও হৃৎস্পন্দনকারী মুহূর্তগুলোকে ইঙ্গিত করেছে।
আইসিসির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেন, ‘বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের চরম উত্তেজনাপূর্ণ ও চেয়ারে-আবদ্ধ (আসন) রাখার মতো দারুণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছে আইসিসি মেন্স অ্যান্ড ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা আশা করি এই ভিডিও ক্রিকেটীয় দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করেছে।’

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ৪ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত। ২০ দলের মোট ৫৫টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।
অন্যদিকে, বাংলাদেশের মাটিতে সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ফাইনালসহ ২৩টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।
টি