দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুরের মন্থর পিচে প্রথম দিনেই ১৫ উইকেটের পতন! প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন দুই দলের স্পিনাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৯ উইকেটই পেয়েছেন তিন কিউই স্পিনার মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও এজাজ প্যাটেল। দিনের প্রায় ২৩ ওভার বাকি থাকতেই অল-আউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর বল করতে নেমে মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে ৫ উইকেট তুলে নেয় টাইগাররা।
বুধবার (৬ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আকাশে মেঘ থাকায় ফ্লাডলাইটের আলোতেই খেলা শুরু হয়। নিউজিল্যান্ডের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ।
অল্প পুঁজি নিয়ে মিরপুরের বধ্যভূমিতে চেনা অস্ত্র সেই স্পিনেই পাল্টা আক্রমণ শানালেন স্বাগতিকরা। আলোকস্বল্পতার কারণে খেলা থামার আগে ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে নিউজিল্যান্ড। এখনও পিছিয়ে আছে ১১৭ রানে।
নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। টাইগার এই অলরাউন্ডারের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি ঠিক বুঝতে পারেননি ডেভন কনওয়ে। ছেড়ে দেওয়া বল সোজা স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১৪ রান করেছেন কিউই ওপেনার।
মিরাজের পর উইকেট শিকারে নামেন সিলেট টেস্টের নায়ক তাইজুল ইসলাম। অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি টম ল্যাথামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। সেখানে দারুণ ক্যাচ তালুবন্দী করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। পরপর দুই ওভারে মাত্র ২ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় কিউইরা।
দলীয় ৩০ রানের মাথায় সফরকারীদের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস। তাইজুলের অফ স্ট্যাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে মারতে গিয়েছিলেন নিকোলস। ঠিকঠাক ব্যাটে সংযোগ করতে পারেননি। মিড অনে দারুণ ক্যাচ নেন শরিফুল ইসলাম। মাত্র ১ রানেই ফেরেন কিউই এই ব্যাটার।
আলোকস্বল্পতায় দিনের খেলা বন্ধ হওয়ার আগে এক ওভারেই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে সাজঘরে পাঠান মিরাজ। একে একে ফেরান কেইন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলকে। মিরাজের করা আগের ওভারেই নিশ্চিত জীবন পেয়েছিলেন উইলিয়ামসন। প্রথম স্লিপে সহজ ক্যাচ মিস করেন শান্ত।
ইনিংসের ১২ তম ওভারে ফের বল হাতে তুলে নিয়ে কিউই সাবেক অধিনায়কের বিদায়ঘণ্টা বাজান মিরাজ। এবার দুর্দান্ত ক্যাচ নেন শাহাদাত দিপু। আনলাকি থার্টিনে কাটা পড়েন উইলিয়ামসন। পরে এক বলের ব্যবধানে ব্লান্ডেলকে এলবিডব্লিউর ফাঁদে পেলেন টাইগার এই অলরাউন্ডার।
এর আগে, সিলেট টেস্টে দারুণ একটা জয়ের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সকালে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ তবে দিনের প্রায় ২৩ ওভার বাকি থাকতেই অল-আউট হয়ে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংস শেষ হয়েছে ৬৬.২ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ১৭২ রান তুলে।
ম্যাচের আগের দিন টাইগার কোচ চণ্ডিকা হাথুরু সিংহে বলেছিলেন, মিরপুরের উইকেট বোঝা বড় কঠিন। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার বলতে গেলে উইকেট ছুঁড়ে দিয়েছেন।
শুরুটা হয় জাকির হাসানের (৮) বিদায়ে। ইনিংসের ১১তম ওভারের তৃতীয় ওভারে মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন কেইন উইলিয়ামসনের হাতে। এক ওভার পর অ্যাজাজ প্যাটেলের শিকার হন মাহমুদুল হাসান জয় (১৪)।
দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও (৫) সাজঘরে ফেরেন প্যাটেলের বলে টম ব্লান্ডেলের গ্লাভসে ক্যাচ দিয়ে। সিলেটে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ ৯ রান করে লেগ বিফোর হন স্যান্টনারের বল সুইপ করতে গিয়ে।
দলীয় ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকুর রহিম ও শাহাদাৎ হোসেন দিপুর জুটিতে ঘুরে দাঁড়ালেও নিজের ভুলে ৩৫ রান করে বিদায় নেন মুশফিক। শাহাদাৎ ৩১ রান করে ফিরেন গ্লেন ফিলিপসের বলে ক্যাচ দিয়ে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২০, নুরুল হাসানের ৭, নাঈম হাসানের ১৩, তাইজুল ইসলামের ৬ ও শরিফুল ইসলামের ১৪ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন স্যান্টনার ও ফিলিপস। ২টি উইকেট নেন প্যাটেল আর ১ উইকেট নেন টিম সাউদি।
টি