দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন লিওনেল স্কালোনি, গত কয়েকদিন ধরেই ফুটবল দুনিয়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই পালে হাওয়া দিয়েছে আর্জেন্টাইন বসের সঙ্গে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের যোগাযোগের খবর। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা হওয়ায় বিশ্বকাপজয়ী কোচ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি। এর পরই দায়িত্ব ছাড়ার কারণগুলো জানতে উঠেপড়ে লাগে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো।
আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপের বোনাস না পাওয়া, আর্জেন্টিনা ফুটবলের প্রধান তাপিয়ার সকল বিষয়ে নাক গলানোর কারণেই দায়িত্ব ছাড়তে চাচ্ছেন তিনি। যদিও স্কালোনি কি কারণে দায়িত্ব ছাড়তে চান তা নিয়ে এখনও মুখ খুলেননি তিনি।
বিশ্বকাপজয়ী এই কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জন শোনার পরই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে পেতে উঠেপড়ে লেগেছে। চলতি মৌসুম শেষে রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। যার কারণে এখন থেকেই নতুন কোচের সন্ধান করছে রিয়াল। ইতোমধ্যে স্কালোনির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল। আর্জেন্টিনার একটি ফুটবলবিষয়ক খবরের বিশ্বস্ত ওয়েবসাইট ‘দবলে আমারিয়া’র বরাত দিয়ে সংবাদটি দিয়েছে সে দেশেরই পত্রিকা মুন্দো আলবিসেলস্তে।

খবরে বলা হয়েছে, রিয়ালের সঙ্গে প্রাথমিক আলোচনায় স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো ইঙ্গিত দেননি। সিদ্ধান্ত নিতে তার হয়তো আরও কিছুদিন সময় লাগবে।
অন্যদিকে এএফএ তাপিয়া বলেছেন, স্কালোনির সঙ্গে তিনি আলোচনায় বসবেন। তবে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচের পর তাপিয়া ও স্কালোনির কোনোপ্রকার দেখা বা কথা হয়নি বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
৪৫ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের পর। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনার লজ্জাজনক বিদায়ের পর হাল ধরে তিনি। এরপর মেসিদের ঝুলিতে একে একে এনে দেন কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়েছেন ২০২২ সালের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা কোচ, জিতেছেন ২০২২ ফিফা দ্য বেস্ট পুরস্কার আর আইএফএফএইচএসের বর্ষসেরা কোচের পুরস্কার।
লিওনেল মেসিদের দায়িত্ব ছেড়ে স্কালোনি রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবল কোচিংয়ে নাম লেখাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
টি