দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির বিদায়ের বক্তব্য অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতই। এখনই বিদায় না বললেও নিজের দায়িত্ব ছেড়ে দেওয়ার আভাস দিয়েছেন তিনি। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান ৩৬ বছর ধরে শিরোপা খরায় ভুগতে থাকা আর্জেন্টাইনদের বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ। বুধবার (২২ নভেম্বর) মারাকানায় ব্রাজিলের বিপক্ষে দারুণ এক জয়ের পরও নিজের পদত্যাগের ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
এদিন ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। এই সময়ে আমার অনেক কিছু ভাবার আছে। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে, পুরো কোচিং স্টাফকে তারা অনেক কিছু দিয়েছে। এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন।’
তবে এখনই বিদায় নিচ্ছেন না বলেও আশ্বস্ত করেছেন এই কোচ, ‘এটা বিদায় বা অন্য কিছু না। তবে আমাকে ভাবতে হবে, কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ কঠিন কাজ…তাই আমাকে ভাবতে হবে। পরে আমি বোর্ড সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। কারণ এই আর্জেন্টিনা দলের এমন একজন কোচ প্রয়োজন, যার সম্ভাব্য সবরকম প্রাণশক্তিতে ভরপুর।’
লিওনেল স্কালোনির এমন মন্তব্যের সময় ড্রেসিংরুমে অনেকেই ছিলেন না। আবার যারা ছিলেন তারাও খুব বেশি মনোযোগী ছিলেন না কোচের কথায়। তবে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে আলাপকালে প্রত্যেকেই আশা প্রকাশ করেছেন নিজের পদে কাজ চালিয়ে যাবেন কোচ স্কালোনি। ওতামেন্ডি, রোমেরো আর ম্যাক অ্যালিস্টারদের প্রত্যেকেই কোচ স্কালোনিকেই নিজেদের গুরু হিসেবে দেখতে চান।
নিকোলাস ওতামেন্ডি বলেন, ‘সেসময় অনেকেই ড্রেসিংরুমে প্রবেশই করেনি। ফিডেও (ডি মারিয়া) তখন ডোপিং টেস্ট দিচ্ছিলো আর লিও (মেসি) তখন মেডিকেল সেবা নিচ্ছিল। মানে আমরা সবাই একসঙ্গে ছিলাম না। কিন্তু পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।’
এই ডিফেন্ডার আরও বলেন, ‘আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এখন আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে অবশ্যই তার সঙ্গে কথা বলা উচিত। আমরা এই মন্তব্য পেয়েছি আর এখন কথা বলার চেষ্টা করে দেখব কি হয়।’
এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য কুটি রোমেরো জানিয়েছেন, ‘ড্রেসিংরুমে এমন কোন কথাই হয়নি। আমি জানিনা তার মনে কী চলছে। আমরা চেষ্টা করব একসঙ্গে থাকার, তিনি আমাদের দলে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।’
টি