দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নেমেই বিপাকে পড়েছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কুশল পেরেরার উইকেট হারিয়েছে লঙ্কানরা।
রানের খাতা খোলার আগেই পেরেরাকে ফিরিয়েছেন জসপ্রিত বুমরাহ। এরপর চতুর্থ ওভারেই চারটি উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। প্রথম বলে পাথুম নিশাঙ্কা (২) ক্যাচ দিয়েছেন জাদেজার হাতে।
তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমা হয়েছেন লেগ বিফোর। পরের বলে চারিথ আসালাঙ্কা ক্যাচ দিয়েছেন ইষান কিশানের হাতে। হ্যাট্রিক বলটা কোনোভাবে সামাল দিয়েছেন ধানাঞ্জায়া ডি সিলভা। ওই বলে চার মারেন তিনি। তবে পরের বলে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুলের হাতে। মাত্র চার ওভারে ১২ রান তুলতেই লনবকানরা হারিয়েছে টপ-অর্ডারের চারটি উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ ওভারে ৫ উইকেটে ১২ রান। এর আগে নির্ধারিত সময়ে টস হলেও খেলা শুরু হতে দেরি হয়েছে। টস হওয়ার পরেই নামে বৃষ্টি। প্রায় ৪৫ মিনিট পর শুরু হয় খেলা।
শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আসলেও ভারতের একাদশে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। বিশ্রাম কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। এদিকে শ্রীলঙ্কার একাদশে ইনজুরির কারণে নেই মহেশ থেকশানা, তার জায়গায় দলে এসেছেন দুশান হেমন্ত।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।
এমআর/