দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আপতকালীন ওপেনার হিসেবে মিরাজের আবির্ভাব। ২০১৮ সালের এশিয়া কাপে লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেও দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ আরেকটা এশিয়া কাপের মঞ্চেও আপতকালীন ওপেনার হিসেবে নেমে শত রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি সব পজিশনেই পারেন ব্যাট করতে।
আফগানিস্তানের সঙ্গে বাঁচা-মরার সমীকরণের ম্যাচে ওপেনার তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি একাদশে। আজও সেই মিরাজে ভরসা করল টিম ম্যানেজমেন্ট। নাঈম শেখের সঙ্গে ব্যাট করতে নামলেও একপ্রান্তে নাঈম (২৮) দ্রুত রান তুলে বিদায়ও নেন দ্রুত।
এরপর তাওহীদ হৃদয়ও ফেরেন রানের খাতা খোলার আগে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে আগলে রেখেছেন একপাশ, পূর্ণ করেন অর্ধশতক। ৬৫ বলে পঞ্চাশ পূর্ণ করে ইনিংসকে টেনে নিয়েছেন তিন অংকের রানে।
৬টি চার ও ২ ছক্কায় শতক পূর্ণ করতে মিরাজকে খেলতে হয়েছে ১১৫ বল। এটি মিরাজের ক্যারিয়ারে দ্বিতীয় শতরানের ইনিংস। গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ জেতানো অপরাজিত শতকের ইনিংস।
শান্ত-মিরাজের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ১৭১ বলে ১৮১ রান। শান্তও রয়েছেন শতকের পথে, অপরাজিত রয়েছেন ৮৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার ৪ বলে ২ উইকেটে ২৩৪ রান।
এমআর/