দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের আগে লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন নাঈম শেখ। তবে শ্রীলঙ্কায় যুব এশিয়া কাপে খেলে আবারও দলে ডাক পান এই বাঁহাতি ওপেনার। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানের বেশি করতে না পারলেও টিম ম্যানেজমেন্ট তার ওপর ভরসা রাখে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেও।
নাঈম শেখ এদিন মেহেদী মিরাজকে নিয়ে আসেন ওপেনিংয়ে ব্যাট করতে। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন নাঈম। একের পর এক বাউন্ডারিতে রান তুলতে থাকেন দ্রুত। শুরুর দিকে দ্রুত রান তুললেও খানিক পরেই ধীর হয়ে যান নাঈম।
শেষ পর্যন্ত ১০ম ওভারের শেষ বলে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ। ৩২ বলে ৫টি চারে ২৮ রান করেন তিনি। ৬ ম্যাচের ক্যারিয়ারে এটি নাঈমের ক্যারিয়ার সেরা।
নাঈমের ফেরার পর তিন বল পর স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তাওহীদ হৃদয়। ওয়ানডাউনে ব্যাট করতে নামা হৃদয়কে শূন্য রানে ফিরিয়েছেন গুলবাদিন নাঈব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান। এর আগে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একাদশে নেওয়া হয় তিনটি পরিবর্তন।
বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।
এমআর/