দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের কাছে হারলেই দেশের পথ ধরতে হবে টাইগারদের। অন্যদিকে আফগানরা শুরু করতে যাচ্ছে এশিয়া কাপের আসর। বাঁচা-মরার এমন সমীকরণের ম্য্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শামিম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদকে নেওয়া হয়েছে একাদশে। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদী।
আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের তিক্ততা নিয়ে আফগানদের মুখোমুখি হচ্ছে সাকিবরা। তবে গতমাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই আফগানিস্তানের কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
২০০৮ সালের পর আবারও লাহোরে খেলতে নামছে বাংলাদেশ। প্রায় ১৬ বছর আগে পাকিস্তানের বিপক্ষে একাদশে থাকা মুশফিকুর রহিমই একমাত্র সদস্য যার অভিজ্ঞতা রয়েছে লাহোরে খেলার। অন্যদিকে আফগানিস্তানের অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানে খেলার।
তবে পাকিস্তানের ঘরোয়া লিগে আফগানিস্তানের খেলোয়াড়রা নিয়মিত খেলে থাকেন বলে স্বাভাবিক ভাবেই এগিয়ে থাকবে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।
এমআর/