• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াই টাইগারদের

স্পোর্টস ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

এশিয়া কাপ শুরু হয়েছে চারদিন আগে। অথচ, আজই প্রথম মাঠে নামতে যাচ্ছে একটি দল। অন্য আরেকটি দল দাঁড়িয়ে বাঁচা-মরার লড়াইয়ের সামনে। কোনোমতে পা হড়কালেই সব আশা-ভরসার সমাধি ঘটে যাবে। জিতলেও অপেক্ষায় থাকতে হবে, গ্রুপের পরবর্তী ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আলোচ্য প্রথম দলটি আফগানিস্তান। দ্বিতীয় দল নিঃসন্দেহে বাংলাদেশ। পাকিস্তানের অন্যতম শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের মুখোমুখি বাংলাদেশ দল। যথারীতি বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। খেলা সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

এশিয়া কাপ শুরুর দ্বিতীয় দিনই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ভঙ্গুর শ্রীলঙ্কা দলটিকে পেয়েও জিততে পারেনি সাকিব আল হাসানের দল। ১৬৪ রানে অলআউট হওয়ার পর হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

শ্রীলঙ্কার সঙ্গে হেরে গিয়েই শঙ্কায় পড়ে গেছে টাইগাররা। এবারের এশিয়া কাপ কি তবে শূন্যহাতে ফিরিয়ে দেবে বাংলাদেশকে? পরের ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান যে এখন আর খুব একটা সহজ প্রতিপক্ষ নয়! কিছুদিন আগেই তো ঘরের মাঠে আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ দল।

সেই আফগানিস্তান শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে সত্য; কিন্তু যে খেলা তারা দেখিয়েছে, তাতে করে বাংলাদেশের জন্য যে আজ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।

এশিয়া কাপ শুরুর আগে থেকে সবার চোখ ছিল ভারত-পাকিস্তান ম্যাচ এবং ‘নাগিন’ ডার্বির (বাংলাদেশ-শ্রীলঙ্কা) দিকে। কিন্তু এর মাঝে বাংলাদেশ এবং আফগানিস্তান ও যে কঠিন এক প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারে, সেটাও সবার জানা থাকা প্রয়োজন।

যদিও আজকের ম্যাচের সব চাপ কিন্তু বাংলাদেশের ওপরই। প্রথম ম্যাচ হেরে যাওয়ার কারণে টাইগারদের মনে আজ ছিটকে যাওয়ার ভয়। শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কারও ব্যাট কথাই বলেনি। বোলাররা কিছুটা ভালো করলেও তা শুধু স্পিনাররাই করেছে। পেসারদের কাছ থেকে তেমন ভালো বোলিং দেখা যায়নি।

এবার লড়াই লাহোরে। দুই দলের কাছেই প্রায় অচেনা ভেন্যু। বাংলাদেশ এই মাঠে সর্বশেষ খেলেছে ২০০৮ সালে। সর্বশেষ ওই ম্যাচে খেলা একাদশের একমাত্র মুশফিকুর রহিমই রয়েছে আজকের দলে। আর আফগানিস্তানের জন্য তো আরও নতুনত্বের বিষয়। পাকিস্তানের মাটিতে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে আফগানরা।

পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে আসলেও আফগান টপ অর্ডার ভালো রানের মধ্যে রয়েছেন। রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান রান পাচ্ছেন। তাদের আরেক ব্যাটার রহমত শাহ টানা রানের মধ্যে থাকলেও সর্বশেষ কিছুদিন রয়েছেন অফ ফর্মে। যে কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের দল থেকে ছিটকে যান তিনি।

মিডল অর্ডারেও আফগানদের ব্যাটিং কিছুটা নড়বড়ে। রিয়াজ হাসান মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। নজিবুল্লাহ জাদরান মাত্রই ইনজুরি থেকে ফিরে এসেছেন। করিম জানাত ওয়ানডে খেলেননি গত প্রায় ৬ বছর। তবে, আফগানদের একটাই অনুপ্রেরণা, কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আফগান পেসার ফজল হক ফারুকিকে সামলানো। সাম্প্রতিক সময়গুলোতে ফজল হক ফারুকি বাংলাদেশের জন্য এক মুর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। এছাড়া রশিদ, নবি আর মুজিব-উর রহমানরা তো আছেনই।

পারবে কি আজ বাংলাদেশ আফগান চ্যালেঞ্জ মোকাবেলা করে সুপার ফোরের সম্ভাবনা টিকিয়ে রাখতে?

জেবি

  • বাংলাদেশ
  • আফগানিস্তান
  • বাঁচা
  • মরা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।