দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দল পায়নি ভালো পুঁজি। মাত্র ১৬৪। তারপরও টাইগার বোলারদের মিরাকলের অপেক্ষায় ছিলেন সমর্থকরা। শুরুতে উইকেট নিয়ে কিছুটা আশা জুগিয়েছিলেন তারা। কিন্তু শেষ অবধি আর আটকে রাখা যায়নি শ্রীলঙ্কাকে। বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে হতাশার হারে শুরু হয়েছে টুর্নামেন্ট।
পাল্লেকেলেতে 'বি' গ্রুপের ম্যাচে সাকিব আল হাসানের দলকে ৫ উইকেট আর ১১ ওভার হাতে রেখে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করা দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান এই পেসার।
এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। দলীয় ১৫ রানে ১৩ বলে ১৪ রান করা পাথুম নিশাঙ্কাকে আউট করেন শরিফুল।
নিশাঙ্কার বিদায়ের পর ক্রিজে আসেন সাদিরা সামাবিক্রমা। মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সামাবিক্রমা। তবে দলীয় ৪৩ রানে মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। ২১ বলে ৫ রান করে সাকিবের বলে বোল্ড হন মেন্ডিস।
এরপর ক্রিজে আসেন চারিথ আসালাঙ্কা। সামাবিক্রমাকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন আসালাঙ্কা। সাবলীল ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সামাবিক্রমা। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন আসালাঙ্কা।
দলীয় ১২১ রানে সামাবিক্রমাকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদি হাসান। ৭৭ বলে ৫৪ রান করে আউট হন সামাবিক্রমা। এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন সাকিব। দলীয় ১২৮ রানে ক্রিজে আসা ধানাঞ্জায়া ডি সিলভাকে আউট করেন সাকিব।
এরপর ক্রিজে আসেন দাসুন শানাকা। আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখেন শানাকা। এরই মাঝে নিজের অর্ধশতক পূরণ করেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত ১০ ওভার হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। আসালাঙ্কা ৯২ বলে ৬২ ও শানাকা ২১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
আরএ