দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক ক্যাপ মাথায় উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ব্যাটার তানজিদ হাসান তামিমের মাথায়। স্বাভাবিক ভাবেই চাপ। সেই চাপে খেই হারালেন আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বলেই।
লঙ্কান স্পিনার মাহেষ থেকসানার প্রথম ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোর হয়ে আজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগে। টস জিতে নাঈম শেখকে নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো বল মোকাবিলা করতে হয়নি তামিমকে।
দ্বিতীয় ওভারে থেকসানার প্রথম বলও ব্যাটে লাগেনি তামিমের। দ্বিতীয় বলটা পায়ে লাগলে আবেদন করলে আউটের সংকেত দেন আম্পায়ার। আউট হয়ে রিভিউ নেননি এই টাইগার ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩ ওভারে ৮ রান। নাঈমের (৮) সঙ্গে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।
এমআর/