• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

নিষিদ্ধ হলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

মাঠে হার, তার ওপর নিষেধাজ্ঞার ধাক্কা, রাতটা মোটেও ভালো কাটেনি হামজা চৌধুরীর। পোর্টসমাউথের বিপক্ষে হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের এই অভিজ্ঞ মিডফিল্ডারকে। ফলে আগামী ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে শেফিল্ড ইউনাইটেডকে। তবে হামজার লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচটি শেফিল্ড ইউনাইটেডের জন্য হতাশার হয়ে এসেছে। পরাজয়ের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজাকে পরের ম্যাচে হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় ইএফএলের নিয়ম অনুযায়ী সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান কোনো খেলোয়াড়। সে হিসাবে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশের এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, প্রথমে হামজাকে লাল কার্ড দেখানো হবে না বলে ইঙ্গিত দেয়া হয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

ওয়াইল্ডারের মতে, পুরো ঘটনাটি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। তিনি বলেন, ‘হামজা আর কোথায় যাবে? সে কি রেন্টাগোস্ট সিরিজের মিস্টার ক্লেপোলের মতো হাওয়ায় মিলিয়ে যাবে? মাঠজুড়েই এমন ঘটনা ঘটে। স্যাম ম্যাককালামকেও তিন-চারবার আটকে দেয়া হয়েছে।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানান শেফিল্ড কোচ। তার ভাষায়, ‘হামজা কোথায় যাবে, সেটাই আমি বুঝতে পারছি না। এ নিয়ে কী বলতে চাই, তা আমাকে খুব সাবধানে বলতে হচ্ছে। কারণ, হয়তো যা বলতে চাই, তা বলছি না।’

নিজের বক্তব্যের পক্ষে ওয়েস্ট হাম ও কুইন্স পার্ক রেঞ্জার্সের মধ্যকার একটি ম্যাচের উদাহরণও দেন শেফিল্ড কোচ। তার দাবি, ওই ম্যাচে ৯৩ মিনিটে ওয়েস্ট হাম পেনাল্টি পেয়েছিল। পরে চতুর্থ অফিশিয়ালের কাছে জার্সি টানার বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন

মেসির অ্যাসিস্টে গোল ডি পলের, নিউইয়র্ককে হারিয়ে প্লে-অফে মায়ামি

হালান্ডের জোড়া গোলেও হার, সিটিকে ৪-২ গোলে হারাল পিএসজি

শেষ ৭ মিনিটে তিন গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয়

হামজার লাল কার্ডের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াইল্ডার আরও বলেন, ‘আমাদের বলা হয়েছিল, হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে গিয়ে আবেদন করতেই পারে, খেলার অংশ হিসেবেই এসব হয়। কিন্তু আমাদের মনে হচ্ছে, আমরা অন্যায়ের শিকার হয়েছি।’

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই, ১৬ নম্বরে আছে পোর্টসমাউথ।

কেএম

  • হামজা চৌধুরী
  • ফুটবল
  • নিষেধাজ্ঞা
  • শেফিল্ড ইউনাইটেড
এ সম্পর্কিত আরও খবর
বরিশালে ফুটবল ম্যাচে স্থানীয় খেলোয়াড়কে আছাড়, নাইজেরিয়ান ফুটবলারের ওপর দর্শকদের হামলা
বরিশালে ফুটবল ম্যাচে স্থানীয় খেলোয়াড়কে আছাড়, নাইজেরিয়ান ফুটবলারের ওপর দর্শকদের হামলা
শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড
শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড
লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের কারাদণ্ড
লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের কারাদণ্ড
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আল আমিন ক্রীড়া চক্র
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আল আমিন ক্রীড়া চক্র
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।