দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্দ্বীপ লামিছানে নেপাল ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা বলা যায়। তবে তাকা দেশে রেখেই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গেল জাতীয় দলের বাকি সদস্যরা। এর পেছনে একটা কারণও রয়েছে।
গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে অন্য এক লড়াই করে চলেছেন লামিছানে। নেপাল ক্রিকেটের এই তারকার বিরুদ্ধে উঠে ধর্ষণের । সেই অভিযোগে কারাগারেও যেতে হয় লামিছানেকে। এরপর থেকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে কোর্টে।
সেই মামলারই পরবর্তী শুনানি আগামী রোববার। সেখানে তার হাজিরা দিতেই হবে। তাই দলের সঙ্গে পাকিস্তান যাওয়া হয়নি তার। এছাড়াও লামিছানে কিছুটা অসুস্থ রয়েছেন বলেও জানান দলের ম্যানেজার প্রদিপ মাজগাইয়ান।
তিনি বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে মামলা চলছে এবং হাজিরা দেওয়ার ব্যাপার আছে, তাই এখনই সে দলের সঙ্গে যেতে পারছে না। এছাড়া তার স্বাস্থ্যগত কিছু সমস্যাও রয়েছে।’
কোর্টে শুনানি শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশাবাদী নেপাল ক্রিকেট এসোসিয়েশন।
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে নেপাল। বাছাই পর্বের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে জায়গা করে নেয় টুর্নামেন্টের মূল পর্বে।
গ্রুপ পর্বে নেপালের দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আগামী ৩০ আগস্ট লাহোরে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে হিমালয়ের দেশটি।
এমআর/