দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চারাপিতা বিশ্বের সবচেয়ে দামি মরিচ। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এর আবাদ হয়। এক কেজি চারাপিতা মরিচের দাম ২৬ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা। এবার সেই মরিচের দেখা মিলেছে বাংলাদেশে।
কুমিল্লা নগরের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার কৃষক আহমেদ জামিল শখের বশেই এই জাতের মরিচ গাছ লাগিয়েছেন। তার লাগানো সেই গাছে ধরেছে কয়েকশ’ মরিচ।
সুগন্ধিজাতীয় এ মরিচে ঝাল কম। মরিচগুলো দেখতে গোলাকার। কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে হলুদ হয়ে যায়।
আহমেদ জামিল জানান, বাংলাদেশের আবহাওয়ায় চারাপিতা জাতের মরিচ গাছ সহজে হয়নি। প্রথমে পেরু থেকে বীজ এনে দেশে লাগান, কিন্তু গাছ হয়নি। পরে সেই বীজ আমেরিকা পাঠান তিনি। সেখানে বীজ থেকে গাছ হলে সেই গাছের বীজ সংগ্রহ করে আবার দেশে আনেন। এরপর সেই বীজ লাগালে সফল হন জামিল। বীজ থেকে তিনটি গাছ হয়।
আহমেদ জামিল আরও জানান, বাংলাদেশের আবহাওয়ায় চারাপিতা মরিচ চাষ কতটুকু সফল হবে, সেটা নিয়ে আরও গবেষণা করতে হবে।
কীভাবে দেশের মাটিতে চারাপিতা মরিচের চাষ করা যায়, তা নিয়ে প্রায় ৬ বছর ধরে লেগে ছিলেন জামিল। এর আগে তিনি জেলার লালমাই উপজেলায় সাত একর জমিতে ব্ল্যাক টমেটো চাষ করেন। এছাড়াও করেছেন সাউপেরিলা তেলের চাষ।
জেডএ