দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পৃথিবীর অনেক দেশে নাগলিঙ্গম পাওয়া গেলেও বাংলাদেশে খুব কম দেখা যায়। দেশে হাতেগোনা কয়েকটি নাগলিঙ্গম উদ্ভিদ টিকে আছ। এরমধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে রয়েছে বিপন্নপ্রায় বৃক্ষ নাগলিঙ্গম। দুর্লভ নাগলিঙ্গম গাছে রাশি রাশি ফুল ফুটেছে। প্রায় ৫০ বছর আগে লাগানো এই গাছ এখন শত শত ফুলে পল্লবিত।
গাঢ় গোলাপি, সঙ্গে হালকা হলুদ রঙের মিশ্রণ। অদ্ভুত সুন্দর ফুলটির পরাগচক্র অনেকটা সাপের ফণার মতো। আর এ কারণেই হয়তো এর নাম নাগলিঙ্গম। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি নাগলিঙ্গম ফুলের মিষ্টি গন্ধে রয়েছে মাদকতা। সুরভিত নাগলিঙ্গম ফুল আকৃষ্ট করছে দর্শনার্থীদের।
নাগলিঙ্গম একটি দুর্লভ বৃক্ষ। এর ফুল বেশ আকর্ষণীয়, মনোরম। বিরল প্রজাতির এই ফুলের সৌরভে রয়েছে গোলাপ আর পদ্মের সংমিশ্রণ। নাগলিঙ্গম ফুলের মনকাড়া সৌন্দর্য্য আর ঘ্রাণের মাদকতা মানুষকে বিমোহিত করছে বলে জানান গাছটির মালিক।
বেশিরভাগ উদ্ভিদের ফুল শাখায় ফুটলেও নাগলিঙ্গমের ফুল ফোটে গাছের মধ্য গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া। গ্রীষ্মকালে ফুলভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেঁথে দিয়েছেন।