দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো এক তরুণ। এ মৃত্যুতে সহপাঠী ও পরিবারে মাতম চলছে।
জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত আহমদ (১৫) প্রতিদিনের মতো শুক্রবার (২১ ডিসেম্বর) সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়।
এ সময় পল্লী বিদ্যুতের মূল খুঁটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে হাতে বিদ্যুতায়িত হয়ে সে আহত হয়।
এরপর সহপাঠীরা তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে তার চাচা ইউসুফ উদ্দিন জানান, রিফাত লেখাপড়া বাদ দেওয়ার পর বৈদ্যুতিক সংযোগের মিস্ত্রি হিসেবে কাজ করে। সন্ধ্যার পর তার সহপাঠীদের নিয়ে খেলা করে। এ সময় খুঁটিতে তারের সংযোগ দিতে গিয়ে মারা যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি