দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বড়লেখা উপজেলার চান্দগ্রাম-বারইগ্রাম ব্রিজের পাশে আহমেদ রিয়াজ উদ্দিনের রঙিন পোস্টার সাঁটানো পাওয়ায় তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে বড়লেখা থানার এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে।
জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন অভিযান পরিচালনা করেন।
অভিযানে বড়লেখা উপজেলা চান্দগ্রাম-বারইগ্রাম ব্রিজের পাশে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের রঙিন পোস্টার সাঁটানো পাওয়া যায়। এ সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক পোস্টারটি অপসারণ করা হয়।
জেবি