দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজার ভালোবাসার টানে নির্বাচনি প্রচারণায় নড়াইলে ছুটে এসেছে রাজিব নামের এক প্রতিবন্ধী যুবক। তিনি ভোলার চরফ্যাশান উপজেলার ওমরপুর গ্রামের নুরে আলমের ছেলে। শুক্রবার সকাল থেকেই নেমে পড়েন মাশরাফীর প্রচার প্রচারণায়।
এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ভোলা থেকে নড়াইলের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সন্ধ্যার দিকে নড়াইলে এসে পৌঁছান তিনি। জানা গেছে, মো. রাজিব পেশায় একজন পত্রিকা বিক্রেতা।
মো. রাজিব বলেন, আমার যখন বয়স ১০ বছর তখন থেকে ভাইয়ের (মাশরাফী) খেলা দেখি। আমার জীবনের শখ ছিল ভাইয়ের সঙ্গে একবার দেখা করব।
আমি একজন প্রতিবন্ধী মানুষ। পত্রিকা বিক্রির কাজ করি। পত্রিকা বিক্রি করে দর্ঘদিন ধরে ছোট্ট প্লাস্টিকের ব্যাংকে প্রতিদিন ১০-১৫ টাকার করে জমিয়ে সেই টাকা দিয়ে দশ হাজার লিফলেট ছাপিয়ে নিয়ে নড়াইলে এসেছি। ভাইয়ের সঙ্গে দেখা করতে।
রাজিব বলেন, মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন। কোনো অহংকার নেই। এসব দেখে আমি ছুটে এসেছি। এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। মাশরাফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দিয়েছেন। খাবার দিয়েছেন।
মাশরাফীর বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, ভোলা থেকে যে লোকটি মাশরাফির নৌকা প্রতীকের প্রচারণার জন্য নড়াইলে এসেছে তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
জেবি