দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে নাটোরে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য রুহুল আমিন তালুকদার টগর, যুবদলের সদস্য তিতাস ইসলাম, এন এস কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বর্তমান এই সরকারের ডামি নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সকল সরকারি কর্মকর্তাকে ভোটগ্রহণে দায়িত্ব পালন না করার জন্যও আহ্বান জানান তারা।
জেবি