দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির মেঘের রাজ্যখ্যাত বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে গরম উপেক্ষা ঈদের ছুটিতে পর্যটকের ভিড় বাড়ছে প্রতিনিয়ত। ঈদ ও পাহাড়ের নৃগোষ্ঠীদের বর্ষবরণ একসঙ্গে হওয়ায় টানা ছুটিতে সাজেকে পর্যটকদের এমন উপচে পড়া ভিড় দেখা গেছে। আসার আগেই অনেক পর্যটক সাজেক ভ্যালির রিসোর্ট-কটেজের কক্ষ আগাম বুকিং দিয়ে রেখেছেন। ইতোমধ্যে সব কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা।
শনিবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে ঘুরতে আসা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসছি। প্রথমবার আসায় অনেক ভালো লাগছে। এখন পর্যটকের সংখ্যাও বেশি।
চট্টগ্রাম থেকে আসা এনামুল হক বলেন আগেও এসেছি, এবার ঘুরতে এসে অনেক ভালো লাগছে। এখান থেকে রাঙামাটি যাবো, সেখান থেকে আগামীকাল ফিরে যাব।
সাজেক ট্যুর গাইডের সত্ত্বাধিকারী ইউনুস আরেফিন বলেন, বর্তমানে সাজেকে পর্যটকের তীব্র ভিড়। গতকালের চেয়ে আজকে পর্যটকের আগমন বেশি। এতে আমরাও খুশি।
সাজেকের হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, আমাদের রিসোর্টের সব কক্ষ আগামীকালকের জন্যসহ বুকিং হয়ে গেছে। নতুন কাউকে রিসোর্টে জায়গা দেওয়া যাবে না।
এ বিষয়ে কটেজ মালিক সমিতি অব সাজেকের সহ-সভাপতি থাই চয়ৎ চৌধুরী জয় বলেন, সাজেকে সারা বছরই পর্যটক থাকে, তবে এবারের ছুটিতে পর্যটকের সংখ্যা বেশি। বর্তমানে ১৭০টি কটেজের সবগুলোই বুকিং হয়ে গেছে। যদি কেউ বুকিং না করে এসে রুম না পান, তাহলে আমার চেষ্টা করবো তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
এও