• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

জনমানবহীন দ্বীপে ইঁদুরের প্রাদুর্ভাব, খাচ্ছে সামুদ্রিক পাখি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ মার্চ ২০২৪, ২১:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০০ বছর আগে অ্যান্টার্কটিকার পার্শ্ববর্তী একটি জনমানবহীন দ্বীপে ছাড়া হয় ইঁদুর। এই প্রাণীটিই এখন দ্বীপটির দুর্ভাগ্যে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের জেরে সেখানে ইঁদুরের প্রজনন মহামারি আকারে দেখা দিয়েছে। খাবার সংকটে জীবিত সামুদ্রিক পাখি খাচ্ছে ইঁদুরগুলো। জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতি করছে তারা। খবর এপির।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রত্যন্ত দ্বীপটির নাম ম্যারিয়ন। ১১৫ স্কয়ার মাইল বা ২৯৭ কিলোমিটারের দ্বীপটির প্রত্যেক অংশে হেলিকপ্টারের মাধ্যমে শত শত টন বিষ ব্যবহারের কথা ভাবছে সংরক্ষণবাদীরা। ইঁদুর ঠেকাতেই তাদের এমন উদ্যোগের কথা চিন্তা করা হচ্ছে। তবে, একটিও গর্ভবতী ইঁদুর বেঁচে গেলে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হিসেবে গণ্য হবে।

ইঁদুর দমাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘দ্য মাউস ফ্রি ম্যারিয়ন প্রজেক্ট’। একটি পরিমিত পর্যায়ে দ্বীপটির ভূখণ্ডে বিষ প্রয়োগ করা। তবে, বিষয়টি বলতে যতটুকু সহজ মনে হয় ততটাই কঠিন। জনবসতিহীন দক্ষিণ আফ্রিকান অঞ্চল ও বৃহত্তর দক্ষিণ মহাসাগরের বাস্তুসংস্থান জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। ইঁদুর নির্মূলের পদক্ষেপটি সফল হলে এটি হবে তার ধরণের সবচেয়ে বড় অর্জন।

নির্জন দ্বীপটিতে ৩০ প্রকারের পাখির আবাসস্থল। এই ৩০ প্রজাতির পাখির বেশিরভাগই এই অঞ্চলে থাকে। এ ছাড়া দ্বীপটিতে বিরল প্রজাতির অ্যালবাট্রোজ থাকে। পাশাপাশি ১০ ফুট ডানা থাকা উইং স্প্যানের আবাসস্থল এই দ্বীপটি।

১৮০০ দশকের শুরুতে জাহাজে করে ম্যারিয়ন দ্বীপে বাসাবাড়িতে থাকা ইঁদুরের আগমন ঘটে। এর মাধ্যমে জনমানবহীন দ্বীপটিতে প্রথম স্তন্যপায়ী শিকারি হিসেবে আবির্ভূত হয় ইঁদুরের।

দ্য মাইস ফ্রি ম্যারিয়ন প্রজেক্টের ম্যানেজার ড. অ্যন্টন ওলফার্ড বলেন, ‘বিগত কয়েক দশকে ইঁদুরের কারণে দ্বীপটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইঁদুরের প্রজনন ব্যাপকহারে হয়েছে। এর মূলে ছিল তাপমাত্রা বৃদ্ধি। দ্বীপটি এক সময় শীত প্রধান হলেও জলবায়ু পরিবর্তনে সেখানে তাপমাত্রা বেড়েছে। এতে করে প্রাণীটির প্রাদুর্ভাব বেড়েছে।’

ওলফার্ড বলেন, ‘ইঁদুর সম্ভবত বিশ্বের সবচেয়ে সফল প্রাণীদের মধ্যে একটি। বিশ্বের সবখানেই তাদের অস্তিত্ব রয়েছে। ম্যারিয়ন দ্বীপে তাদের প্রজনন মৌসুমের সময় বেড়েছে। এতেই সেখানে ইঁদুর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।’

ইঁদুর প্রচুর সন্তান জন্ম দিতে পারে। গরম আবহাওয়ায় প্রজনন আরও বেশি হয়। জন্মের ৬০ দিন বয়স থেকেই ইঁদুর প্রজনন দিতে সক্ষম। এক জুটি ইঁদুর সাধারণত ১২ মাসে এক হাজার ২৫০ টি নতুন ইঁদুরের জন্ম দিতে পারে।

অনুমান করা হচ্ছে, ম্যারিয়ন দ্বীপে কয়েক লাখ ইঁদুর রয়েছে। ক্ষুধা মেটানোয় অমেরুদণ্ডী প্রাণী খাচ্ছে তারা। এমনকি, জীবিত পাখি ও তাদের বাচ্চাও খাচ্ছে তারা।

ইঁদুরের পাখি খাওয়ার বিষয়টি বিশ্বে বিরল। বিশ্বের কয়েকটি দ্বীপে বিষয়টি দেখা গেছে। ম্যারিয়ন দ্বীপে ইঁদরের পাখি খাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে ২০০৩ সালে।

ওলফার্ড বলেন, ‘সামুদ্রিক পাখিগুলোকে ইঁদুরের খাবারে পরিণত করা উদ্বেগজনকভাবে হারে বেড়েছে। নিজেদের আবাসস্থলে অচেনা শিকারিদের আক্রমণের বিষয়ে অবগত নয় পাখিরা। এ জন্য প্রতিরক্ষা ব্যবস্থায় মনোযোগী নয় তারা।’ কখনও কখনও ইঁদুরের ঝাঁক পাখিগুলো আক্রমণ করে বলেও জানান তিনি।

সংরক্ষণবাদীদের অনুমান, এমনটি চলতে থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে দ্বীপটি থেকে ১৯ প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাবে।

এম

  • ম্যারিয়ন দ্বীপ
  • ইঁদুর
  • পাখি
এ সম্পর্কিত আরও খবর
বাজেরিগার এক্সিবিশন অনুষ্ঠিত হবে শুক্রবার
বাজেরিগার এক্সিবিশন অনুষ্ঠিত হবে শুক্রবার
রোমানকে ছেড়ে যায় না ‘বাজপাখি’, পাহারা দেয় হাঁস-মুরগি
রোমানকে ছেড়ে যায় না ‘বাজপাখি’, পাহারা দেয় হাঁস-মুরগি
নলছিটিতে ডুবে, ইঁদুরের বিষ পানে তিন শিশুর মৃত্যু
নলছিটিতে ডুবে, ইঁদুরের বিষ পানে তিন শিশুর মৃত্যু
চিল পাখির আক্রমণে এক শিক্ষার্থী আহত
চিল পাখির আক্রমণে এক শিক্ষার্থী আহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X