দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে, অন্যতম একটি ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর সহজ ব্যবহার পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য এটি সবার পছন্দের। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন নতুন ফিচার নিয়ে আসছে অ্যাপটি।
এবার যে সুবিধা চালু করেছে, সেটি হলো হোয়াটস্যাপ অ্যাড অ্যাকাউন্ট ফিচার। এর সাহায্যে একই অ্যাপে একাধিক অ্যাকাউন্ট লগইন করা যাবে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফিচারটি চালু করবেন-
১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন
২. তারপর হোয়াটসঅ্যাপ সেটিংয়ে প্রবেশ করুন
৩. এবার প্রোফাইল ছবির ডান দিকে কোণায় একটি ড্রপ ডাউন মেনু আইকন দেখতে পাবেন। ঠিক তার নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখা যাবে।
৪. এবার অ্যাড অ্যাকাউন্ট বিকল্পে ক্লিক করে, নতুন নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারবেন। যেভাবে আপনার আগের নাম্বারটি রেজিস্টার করেছিলেন।
৫. এই প্রক্রিয়াটি শেষ করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করতে পারবেন।
এস