দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফোন নম্বরের পাশাপাশি ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমেও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এর সাহায্যে অ্যাকাউন্টে দ্রুত প্রবেশের পাশাপাশি পরিচয় যাচাই করা যাবে। হোয়াটসঅ্যাপে যুক্ত করা ই–মেইল অন্য ব্যবহারকারীরা দেখতে পারবেন না। ফলে ব্যক্তিগত সব তথ্য নিরাপদ থাকবে।
দেখে নেওয়া যাক ই–মেইল অ্যাড্রেস যুক্তের পদ্ধতি-
১। প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন।
২। তারপর ই–মেইল অ্যাড্রেস যুক্তের জন্য হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
৩। এরপর পপআপে দেখানো অপশন থেকে সেটিংসে ক্লিক করে ‘অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে।
৪। এবার সেখান থেকে ‘ই–মেইল অ্যাড্রেস’ নির্বাচন করে ‘অ্যাড ইউর ই–মেইল’ অপশনের নিচে থাকা বক্সে ই–মেইল অ্যাড্রেস লিখতে হবে।
৫। তারপর ‘নেক্সট’ বাটনে ক্লিক করলে ই–মেইল অ্যাড্রেস যাচাইয়ের জন্য ছয় সংখ্যার একটি কোড আসবে। পরবর্তী পৃষ্ঠায় কোডটি লিখে ‘ভেরিফাই’ বাটনে ট্যাপ করলে ই–মেইল অ্যাড্রেসের নিচে টিক চিহ্নসহ ভেরিফায়েড লেখা দেখা যাবে। ব্যাস সহজেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেল ই-মেইল অ্যাড্রেস।
এস