দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমামের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির সিএফও জাফর ইকবাল হাওলাদারের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্টদের মালিকানায় কোনো প্রতিষ্ঠানের হিসাব থাকলে ওইসব অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।
চিঠিতে এসএএম পারভেজ তমালের বাবা সৈয়দ শাহজাহান ও মা উম্মে বিলকিস, আদনান ইমামের বাবা চৌধুরী ফজলে ইমাম, মা নিলুফার ইমাম এবং জাফর ইকবাল হাওলাদার বাবা জালাল আহমেদ হাওলাদার, মা সুফিয়া বেগমের নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নানা অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ৩০০ বেশি রাজনীতিবিদ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের হিসাব জব্দ করা হয়েছে।
এফএইচ