দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকের ধারণা, মৌসুমভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। তবে বিশেষজ্ঞদের মতে এটি ভুল ধারণা। তারা বলেন, যদি আপনার ত্বকে কোনও সমস্যা থাকে তাহলে তা সব সময়ই থাকে। তবে, হ্যাঁ কোনো কোনো মৌসুমে তা বেড়ে যায়।
যেমন- ত্বকের আর্দ্রতা হ্রাস পেলে ত্বক রুক্ষ হয়ে যায়। আর গ্রীষ্মে এ সমস্যা বেশি দেখা যায়। তবে, বর্ষাকালেও কিন্তু ত্বকে রুক্ষতা দেখা দিতে পারে। এসময় সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। ফলে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। এর ফলে অল্প বয়সেই ত্বকে বলিরেখা দেখা দেয়।
এ ছাড়া, কাজের প্রয়োজনে আমাদের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। আর তখনই বাইরের হাওয়া-বাতাসে ধুলাবালি ত্বকে এসে জমা হয়। এর ফলে নানা ধরণের সমস্যা দেখা দেয়। তাই ত্বকের প্রতি যত্নশীল হতে হবে। কিন্তু, আপনি কিভাবে বুঝবেন ত্বকের আর্দ্রতা হারাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক-
১. ত্বকে র্যাশ, চুলকানি ও ব্রণের মতো সমস্যা দেখা দেওয়া।
২. ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া।
৩. ত্বকে বলিরেখা ও চোখের নিচে কালো দাগ হয়ে যাওয়া।
৪. ত্বকের উজ্জ্বলতা হ্রাস পাওয়া।
৫. ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।
৬. ত্বকে লালচে ভাব ও মেচতার উপদ্রব দেখা দেওয়া।
৭. আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে।
৮. শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ দেখা দেওয়া।
এস