দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিত্য প্রয়োজনীয় মসলাগুলোর মধ্যে অন্যতম জিরা। রান্না করা খাবার সুস্বাদু করতে এর জুড়ি মেলা ভার। রান্নায় স্বাদ বৃদ্ধি ছাড়াও জিরার আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এছাড়া এটি ত্বক ভালো রাখতে অত্যন্ত উপকারি।
ত্বকের যত্নে কমবেশি সবাই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে শরীরের ভেতরের খেয়াল না রাখলে কিন্তু বিপদে পড়তেই হবে। অর্থাৎ স্বাস্থ্য ভালো না থাকলে তার প্রতিফলন দেখা দেবে ত্বকেও। তাই স্কিনকেয়ার রুটিন মেনে চলার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ। আর এই তালিকায় একদম প্রথমের দিকে আছে জিরা পানি। এর স্বাস্থ্যগুণ অনেক। আবার ত্বকের যত্নেও উপকারী। জিরা সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পান করলে অনেকগুলো উপকার পাবেন। চলুন জেনে নেওয়া যাক-
১. ব্রণ দূর করবে
জিরায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। জিরায় থাকা বিভিন্ন উপকারি উপাদান ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধেও লড়াই করে । এটি হচ্ছে টক্সিন, যা আমাদের শরীরে প্রবেশ করে এবং ত্বকের প্রোটিন ভেঙে দেয়। যার ফলে ত্বকে দাগ দেখা দেয় ও উজ্জ্বলতা হারায়। জিরা ডায়েটারি ফাইবার হওয়ায় আমাদের শরীর থেকে এ টক্সিনগুলো সহজেই দূর করে।
২. ত্বক পরিষ্কার করে
ত্বক নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এর মানে কিন্তু শুধু বাইরে থেকে ধোয়া নয়। বরং ভেতর থেকেও পরিষ্কার করাকে বোঝায়।এতে আপনাকে সাহায্য করবে জিরা ভেজানো পানি। কি ভাবছেন? জিরা ভেজানো পানি দিয়ে মুখ পরিষ্কার করতে হবে কিনা! না, তেমন কিছু করতে হবে না। এই পানি পান করলেই হবে। এটি আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে। সেই সঙ্গে চোখের নিচে কালো দাগ থাকলে তা দূর করবে। ভালো ফল পেতে প্রতিদিন সকালে এই পানি পানের অভ্যাস করুন।
৩. ত্বক ময়েশ্চারাইজ করে
ত্বক সবসময় ময়েশ্চারাইজ রাখা জরুরি। কারণ অতিরিক্ত শুষ্কতায় ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। এতে চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে। তাই আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রতিদিন সকালে জিরা ভেজানো পানি পান করতে পারেন। নিয়মিত পানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেতে সহায়তা করবে।
৪. বয়সের ছাপ পড়তে দেয় না
জিরাপানি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ। যা ত্বকের পুনরুজ্জীবনে সহায়তা করে। ত্বক ভেতর থেকে সুন্দর হয়। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’ রয়েছে। এটি ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করে। নিয়মিত এক গ্লাস জিরা পানি পান করলে ত্বকে সহজে বলিরেখা পড়বে না।
৫. চুল ভালো রাখে
জিরায় প্রোটিন এবং কার্বোহাইড্রেট রয়েছে। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল নিয়ে নানা সমস্যায় প্রায় সবাই ভুগে থাকেন। এ ধরনের সমস্যা এড়াতে নিয়মিত জিরা ভেজানো পানি পান করতে পারেন।
এস