দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তৈলাক্ত ত্বক মানেই হাজারটা সমস্যা। সারা দিন নাকের দু’পাশে, কপালে তেলতেলে ভাব থাকে। তার ওপর ব্রণ, ব্ল্যাকহেডস-হোয়াইটহেডস তো আছেই। ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে আর আলাদা করে তেল মাখার প্রয়োজন হয় না। তবে বর্ষায় তৈলাক্ত ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন।
অবশ্য যাদের ত্বক তৈলাক্ত তাদের সারা বছরই যত্ন নেওয়া জরুরি। তবে বর্ষায় তার প্রয়োজনীয়তা কয়েকগুণ বেড়ে যায়। কারণ এই ঋতুতে বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। যা ত্বকের ওপর প্রভাব ফেলে। এ সময় নানা ধরণের প্রসাধনী ব্যবহার করলেও ত্বক সারাক্ষণ আঠালো হয়ে থাকে। তাই আমাদের ত্বকের ধরন তৈলাক্ত হলে বর্ষায় রূপচর্চা কেমন হবে তার সঠিক নিয়ম জানা উচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক:
বর্ষায় তৈলাক্ত ত্বকে ক্লিনজারের ব্যবহার জরুরি। বাইরে থেকে ফিরে ফেসওয়াশ কিংবা শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়া ঠিক হবে না। তাই প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলে বেশি ভালো হয়। ক্লিনজার ত্বকের ভেতরে জমে থাকা ময়লা দূর করবে।
তৈলাক্ত ত্বকের যত্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ এক্সফোলিয়েশন। মরা কোষ পরিষ্কার না করলে ত্বকের উন্মুক্ত ছিদ্র বন্ধ হয়ে যায়। সেখান থেকেই ব্রণ হয়। আর সেই কারণেই ত্বকে এক্সফোলিয়েশন জরুরি। এক্সফোলিয়েট করতে স্ক্রাবার ব্যবহার করতে পারেন। কফি, অ্যালোভেরা দারুণ স্ক্রাবার হিসেবে কাজে দেয়।
তৈলাক্ত ত্বকের আরও একটি দাওয়াই হতে পারে সিরাম। বর্ষায় শুধু চুল নয়, ত্বকেও সিরাম ব্যবহার করা প্রয়োজন। ভিটামিন সি সমৃদ্ধ এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। ভিটামিন সি ত্বকের টান টান ভাব বজায় রাখতে সাহায্য করে। নিয়াসিনামাইড এবং স্যালিসিলিক অ্যাসিড আছে, এমন সিরাম ত্বকের জন্য সবচেয়ে ভালো। তাতে ত্বক পুষ্টি পাবে এবং তেলতেলে ভাবও কমবে।
এস