• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

নেত্রকোনায় চাঁদাবাজি ছেড়ে ব্যবসায় নেমেছে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়

মাহমুদুল হাসান, নেত্রকোনা
  ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের একমাত্র পেশা ছিলো দোকানে, ট্রেনে কিংবা রাস্তায় বিয়ের বরযাত্রী বা কনের গাড়ি আঠকিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায়। এখন সেই পেশা বদলে খাবার হোটেল, টেইলার্স এবং চা-কপির দোকানের মাধ্যমে স্বাভাবিক জীবন-যাপনে ফেরার চেষ্টা করছে এই সম্প্রদায়ের একটি দল। তাদের এমন কর্মের প্রশংসা করছেন এলাকার সাধারণ মানুষ। তাদের স্বাবলম্বী ও ভাগ্য উন্নয়নের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নেত্রকোনা জেলার মদন উপজেলার দেওয়ান বাজার। প্রতিদিনই এ বাজারে শত শত মানুষের আনাগুনা চলে। বৃহস্পতিবারে জমে উঠে সবচেয়ে বড় গরুর হাট। এই বাজারে বিভিন্ন ধরনের দোকানের পাশাপাশি রয়েছে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের ত্রিনয়না নামে বেশ কিছু দোকান পাঠ। যেখানে রয়েছে ভাতের হোটেল, কফি হাইজ ও টেইলার্সের দোকান। এ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে তৃতীয় লিঙ্গ সম্প্রাদায়ের লোকজন। যা দেখে বেশ খুশি স্থানীয়রা। সেইসঙ্গে আগামী দিনগুলোতে কর্মের মাধ্যমে স্বাভাবিক জীবন-যাপনে ফিরবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

২০১৭ সালে স্থানীয় এক হিজরা স্বপ্নের ছোঁয়া নামে একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠনটি উপজেলার প্রায় অর্ধশত হিজরাকে নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ পেয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে। তারপর তাদের এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে এগিয়ে আসে মদন উপজেলা প্রশাসন। তাদের বিভিন্ন সরকারি প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলা হয় এবং সুযোগ করে দেওয়া হয় কর্মসংস্থানেরও। তারপর থেকেই যাত্রা শুরু হয় সংগঠনটির সদস্যদের। সরকারিভাবে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দেওয়ায় বেশ খুশি হিজরা সম্প্রদায়ের সদস্যরা।

স্থানীয়রা জানান, হিজরা সম্প্রদায়ের লোকরা আগে রাস্তাঘাটে, দোকানে চাঁদা ওঠাতো এখন তারা নিজে কর্ম করছে এটি যেমন আনন্দের তেমনি স্বস্তিরও বটে।

ব্যবসায়ী আব্দুল কাদের জানান, তাদের হাতের রান্না করা খাবার খুবই সুস্বাদু। তাছাড়া টেইলার্স এবং চা-কপির দোকানও ভালো চলছে। একটু সহযোগিতা ও সুস্থ পরিবেশ যে কারও জীবন পালটে দিতে পারে এটি তার অন্যতম উদাহরণ। এরকম মহৎ উদ্যোগে সহায়তা করার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তিনি আরও জানান, বাংলাদেশের প্রতিটি উপজেলায় যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে হিজরা সম্প্রদায়ের লোকজন স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

তৃতীয় লিঙ্গের সুচরিত জানায়, জীবনের তাগিদে চাঁদা উঠাতে গিয়ে মানুষের মুখে নানান কথা শুনেছি। এখন আমরা ব্যবসা করে বেশ ভালো আছি। পূর্বের জীবনে আর ফিরে যাব না।

সংগঠনটির সভাপতি জয়িতা অনন্যা বলেন, তাদের এই কর্মকাণ্ড দেখে দেশের বিভিন্ন স্থানে হিজরা সম্প্রদায়ের সদস্যরা চাঁদা উত্তোলন বা ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এটি দেশের জন্য একটি রুল মডেল হবে বলেও তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুন

বেনাপোলে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হিজরা সম্প্রদায়ের লোকজনও ভূমিকা রাখতে পারে। সেই চিন্তা থেকেই তাদের একত্রিত করেছি। তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করছি।

তিনি আরও জানান, হিজরা সম্প্রদায়ের লোকদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় এমন উদ্যোগ গ্রহণ করলে উন্নত সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে তাদেরও ভূমিকা থাকবে।

জেবি

  • নেত্রকোনা
  • তৃতীয় লিঙ্গ
  • সারাদেশ
  • সংগঠন
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।