দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বেনাপোলে ভাড়া বাসা থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪)। জানা যায়, ইয়ামিন ও তনু দম্পতি যশোরে পুলেরহাটে থাকতেন। সপ্তাহ খানেক আগে বেনাপোলের বাহাদুরপুরের ওই বাসা ভাড়া নেন। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ির জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন।
এ দম্পতির ছয় মাসের একটি সন্তান রয়েছে। ভোরে প্রতিবেশীরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেবি