• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

ইটভাটার আগুনে ঝলসে গেল ৩০ হেক্টর জমির ধান

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
  ০৩ অক্টোবর ২০২৩, ১৮:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

যশোরের বাঘারপাড়ায় ৩০ হেক্টর জমির আমন ধানক্ষেত ইটভাটার আগুনে ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা মাঠে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

বাঘারপাড়ার দোহাকুলা মাঠের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের ধানক্ষেতের পাশেই ফাইভ স্টার ব্রিক্স’ নামে একটি ইটভাটা রয়েছে। এই ভাটায় ইট পোড়ানোর পর ভাটা দ্রুত ঠান্ডা করতে ভাটামালিক গত রোববার রাতে চুলার মুখ খুলে দেন। এতে রাতে ভাটার আগুন ৩০ থেকে ৪০ হাত উপরে উঠে যায়। এ সময় ভাটার উত্তর ও উত্তরপশ্চিম পাশের দুই শতাধিক বিঘা জমির আমন ধানের পাতাসহ গাছ পুড়ে গেছে। কমপক্ষে ১৫০ কৃষকের আমন ধানের ক্ষতি হয়েছে।

মাঠের বেশির ভাগ জমিতে গুটিস্বর্ণা ও হাবু ধানের গাছগুলো লালচে হয়ে পুড়ে গেছে। কোথাও কোথাও শীষসহ পুরো গাছই পুড়ে গেছে। ফলে ওই এলাকার কৃষকরা এবার সম্পূর্ণরূপে আমন ফসল থেকে বঞ্চিত হবেন। এ ঘটনা পর উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার কাছে ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেছেন।

কৃষক ইকবাল হোসেন জানান, ‘অনেক টাকা খরচ করে ছয় বিঘা জমিতে ধানের আবাদ করেছিলাম। কিছুদিনের মধ্যে ধানের মোচা আসা শুরু হওয়ার কথা। কিন্তু এর আগেই পাশের ফাইভ স্টার ইটভাটার আগুন ও ধোঁয়ায় এলাকার সব ক্ষেতের ধান পুড়ে গেছে। আমরা চরমভাবে ক্ষতির মুখে পড়েছি।

কৃষক বাদশা মিয়া অভিযোগ করে বলেন, তিনি এবার এ মাঠে দুই বিঘা জমিতে হাবু ধান চাষ করেছেন। ইটভাটার আগুনে এতবড় ক্ষতি হলো। ইটভাটা হওয়ার পর থেকে এখানে চাষাবাদে সমস্যা হচ্ছে। তিনি কৃষি জমির পাশ থেকে ইটভাটা উচ্ছেদের দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান জানান, তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ওই মাঠ পরিদর্শন করেছেন। প্রায় ৩০ হেক্টর জমির ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, ইটভাটার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে (কৃষি কর্মকর্তা) তদন্তের দায়িত্ব দিয়েছেন। তিনি দ্রুতই তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযোগের ব্যাপারে ফাইভ স্টার ব্রিক্স এর মালিক শাহিন হোসেন সাংবাদিকদের বলেন, গত ৭-৮ মাস ধরে ভাটা চলছে। কৃষকের কোনো ক্ষতি হয়নি। হঠাৎ করে মাঠের ধানগাছ লাল হয়ে যাওয়ায় ভাটার দোষ দেওয়া হচ্ছে। ভাটার আগুন-ধোয়ায় দু’এক বিঘা জমির ধান নষ্ট হতে পারে। কিন্তু দুশ’ বিঘা জমির ধানগাছতো ক্ষতিগ্রস্ত হতে পারে না।

জেবি

  • যশোর
  • ফসলি ক্ষেত
  • ইটভাটার আগুন
এ সম্পর্কিত আরও খবর
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
যশোরে রিকশাচালককে নির্যাতনের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে
যশোরে রিকশাচালককে নির্যাতনের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।