• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

বরগুনায় শুরু হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব

রিয়াজ আহমেদ মুছা, বরগুনা
  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

বর্ষা শেষ, এসেছে শরৎ। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুল জানান দিচ্ছে উৎসবের ঋতু শরতের বার্তা। শুরু হয়েছে পর্যটন মৌসুম। আর এ মৌসুমকে ঘিরে বরগুনায় শুরু হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আয়োজকরা জানান, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পর্যটনের অমিত সম্ভাবনাময় জেলা বরগুনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। জেলা পর্যটন উন্নয়ন উদ্যোক্তা কমিটির সহযোগিতায় সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে শরৎ উৎসব।

উৎসবে থাকছে গ্রামীণ সংস্কৃতির হারিয়ে যাওয়া বধূ উৎসব, ইলিশ উৎসব, পিঠা উৎসব, পুঁথিপাঠ উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ ব্যতিক্রমী নানা আয়োজন। পদ্মাসেতু উদ্বোধনের পর দেশের দক্ষিণাঞ্চলে বেড়েছে পর্যটকদের পদচারণা। জেলার পর্যটন শিল্প বিকাশের জন্যই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে শরৎ উৎসব উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এসময় জেলার পর্যটন শিল্প বিকাশে নানা পরিকল্পনার কথা জানান তিনি। আর পর্যটকদের নিরাপত্তার আশ্বাস দেন পুলিশ সুপার।

উৎসবে আসা সেতু নামের একজন বলেন, এ ধরনের উৎসবে এই প্রথম দেখলাম। শরৎ নিয়েও উৎসব হতে পারে তা এর আগে কখনও শুনিনি। সত্যি এখানে এসে ভীষণ ভালো লাগছে।

হিরা নামে একজন বলেন, দেশের বৃহত্তম ইলিশ উৎসবের পাশাপাশি জোসনা উৎসব অনুষ্ঠিত হতো বরগুনায়। কিন্তু করোনার ধাক্কায় তা বন্ধ হয়ে যায়। শরৎ উৎসবের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া সব উৎসব পুনরায় চালুর পাশাপাশি উৎসবের জেলা হিসেবে খ্যাতি পাবে বরগুনা, এমনটাই প্রত্যাশা আমাদের।

জেলা পর্যটন উন্নয়ন উদ্যোক্তা কমিটির সভাপতি ও সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের প্রধান উপদেষ্টা সোহেল হাফিজ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ বরগুনা জেলা এখানে সমুদ্র আছে দীপক বন আছে সুন্দরবন কাছাকাছি। তাই দেশ ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি।

জেলা পর্যটন উন্নয়ন উদ্যোক্তা কমিটির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, আমরা চাই আমাদের নান্দনিক সৌন্দর্যের সুখ্যাতি ছড়িয়ে পড়ুক পুরো বিশ্বজুড়ে। দেশ ও বিদেশের পর্যটকরা এসে আমাদের জেলার নান্দনিক সৌন্দর্য উপভোগ করুক। এর মাধ্যমে বরগুনা জেলা যেমন এগিয়ে যাবে ঠিক তেমনিভাবে কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, বরগুনার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে এই উৎসব অনন্য ভূমিকা রাখবে। আর আমরা এখানে ভ্রমণকারীদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। আমাদের আহ্বান থাকবে, ভ্রমণপিপাসুরা বরগুনা আসুক এবং এ জেলার সৌন্দর্য উপভোগ করুক।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, বরগুনার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে আমরা বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছি। এর মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা ও আবাসন ব্যবস্থার ক্ষেত্রে। পদ্মা সেতুর ইতিবাচক দিকের কারণে দক্ষিণাঞ্চলে পর্যটকদের পদচারণা বেড়েছে। আশা করছি আগামী কয়েক বছরের মধ্যেই বরগুনা জেলাও পর্যটনের ভ্রমণপিপাসুদের তৃষ্ণা মেটাতে অনন্য ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদেরও পর্যটন শিল্পকে এগিয়ে নিতে আহ্বান জানাই। সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা এই জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই।

এইউ

  • বরগুনা
  • শরৎ উৎসব
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।