দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাম হাতের কনিষ্ঠ আঙুল কাটার এক বছর পর চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করছেন রিপন আকন্দ (২৯) নামের এক যুবদল নেতা। তার এ কর্মকাণ্ড দেখতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমায়। গোসল শেষে দেখতে আসা অন্তত ৩০০ জনের মাঝে বিরিয়ানি বিতরণ করেন এই নেতা।
সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলার পৌর এলাকার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
রিপন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের সভাপতি প্রার্থী।
জানা যায়, গত বছরের ১১ সেপ্টেস্বর রিপন আকন্দ পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে দা দিয়ে নিজের কনিষ্ঠ আঙুল কেটেছিলেন। সেদিন আঙুল কেটে গুরুতর আহত অবস্থায় তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যদি বেঁচে থাকেন তাহলে এক বছরের আগে তিনি আর নিজের মাথার চুল কাটবেন না। এক বছর পরে তিনি দুধ দিয়ে গোসল করে মাথার চুল কাটবেন। নিজেকে দেওয়া নিজের সেই কথা রাখতেই এ বছর সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।
রিপন আকন্দ বলেন, গত বছরের এই দিনে একটি বিষয় নিয়ে পরিবারের লোকজনের ওপর অভিমান করে নিজের কনিষ্ঠ আঙুল নিজেই কেটে ফেলেছিলাম। সেদিন আহত হয়ে প্রতিজ্ঞা করেছিলাম, যদি বেঁচে থাকি তাহলে এক বছর আর মাথার চুল কাটব না। এক বছর পর মাথার চুল কেটে দুধ দিয়ে গোসল করব। সেই প্রতিজ্ঞা থেকেই আজ মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করেছি এবং উপস্থিত অন্তত ৩০০ মানুষকে বিরিয়ানি দিয়েছি।
তিনি আরও বলেন, শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহর দেওয়া নেয়ামত। আমি সেই নেয়ামতের মর্ম বুঝতে পারিনি। আমি সমাজের সব লোকদের বলছি, আমার মতো আর কেউ এমন ভুল করবেন না। আমার মতো যাতে আর কেউ এমন ভুল না করে সেজন্যই আমার আজকের এই আয়োজন।
এইউ