• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

২৪ জেলায় এক সঙ্গে শ্রমজীবী মানুষের তৃপ্তির আহার

ইন্দ্রজিৎ রায়, যশোর
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সেঞ্চুরি করল যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়ার ‘ফ্রাইডে মিল’। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শ্রমজীবী, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে খাবার তুলে দিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা পালন করলেন শততম সপ্তাহ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফ্রাইডে মিলের সেঞ্চুরি উপলক্ষে যশোরে আইডিয়া প্রাঙ্গণে ‘আইডিয়া ফ্রাইডে মিল, শততম সপ্তাহের কথামালা’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিন্নধর্মী এই আয়োজনের সম্মানিত অতিথি ছিলেন শ্রমজীবী মুন্তাজ আলী, গৃহকর্মী আসুরা বেগম, রিকশাচালক জহির ইসলাম ও ঘরামী আবুল কাশেম বরুস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক শাহীন।

এই আয়োজনে মধ্যাহ্নভোজে দাওয়াতপ্রাপ্ত ছিলেন ১৭০ জন সুবিধাবঞ্চিত শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষ। এদিন যশোর ছাড়িয়ে সংগঠনটির সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা ২৪টি জেলায় খাবার বিতরণ করে এই ফ্রাইডে মিলের শততম সপ্তাহ উদযাপন করেছে। তিন সহস্রাধিক মানুষকে পোলাও মাংস দিয়ে আহার করানো হয়েছে।

জানা যায়, যশোর শহরের খড়কি এলাকায় অবস্থিত আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাপ্তাহিক একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল। যেখানে প্রতি শুক্রবার পবিত্র জুমার নামাজের পরে সংস্থার সদস্য স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা নিজেদের হাতে রান্না করা পোলাও মাংস নিয়ে রাস্তায় থাকা দরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দেয়। কখনো নিয়ে যায় বৃদ্ধাশ্রমে অথবা বস্তিতে, কখনো শখানেক এতিম শিশু, শ্রমজীবী মানুষকে দাওয়াত করে আনে আইডিয়া প্রাঙ্গণে। এভাবেই চলেছে একাধারে ৯৯টি সপ্তাহ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ছিল ফ্রাইডে মিলের শততম সপ্তাহ। এদিন যশোর, ঢাকা, খুলনা, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল, খাগড়াছড়ি, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, বরগুনাসহ মোট ২৪টি জেলায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে উদযাপিত হলো আইডিয়ার ১০০তম ফ্রাইডে মিল।

আইডিয়ার প্রধান উপদেষ্টা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, আইডিয়া ফ্রাইডে মিল আমাদের তৃপ্তিরই আরেক নাম। ৯৯ সপ্তাহ আগে মাত্র এক হাজার টাকা দিয়ে শিক্ষার্থীদের বলেছিলাম সপ্তাহে পবিত্র জুমার এই একদিন কিছু মানুষের কাছে ভালো খাবার পৌঁছেতো আমরা দিতেই পারি। এভাবেই শুরু। এরপর সুহৃদ, বন্ধু পরিজন সঙ্গে যুক্ত হয়েছেন।

আইডিয়া ফ্রাইডে মিলের কো-অর্ডিনেটর ও আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি শাহারিয়ার ইয়াসমিন মীম বলেন, প্রতি শুক্রবার আইডিয়ান স্বেচ্ছাসেবীরা নিজেরা দুপুরে খাওয়ার আগে খাবার পৌঁছে দিয়ে আসে অনাহারী মানুষের কাছে। একাধারে ১০০তম সপ্তাহ শেষ হলো। এর মধ্যে কোনো শুক্রবার বাদ যায়নি। অনেকে তাদের সন্তানের জন্মদিন পালন কিংবা প্রিয়জনের মৃত্যুবার্ষিকীর জন্যও এই প্রকল্পে যুক্ত হয়েছেন। আর এই প্রকল্প পরিচালনার একটি বিশেষ আর্থিক অংশ আসে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আইডিয়া পিঠা পার্কের লভ্যাংশের ৩৫ শতাংশ থেকে।

শততম সপ্তাহে আইডিয়ার ভার্চুয়াল অঙ্গসংগঠন ‘বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ উইনির মধ্য দিয়ে ফ্রাইডে মিল ছড়িয়ে পরেছে ২৪টি জেলায়। এর মধ্যে মল্লিকা আফরোজের নেতৃত্বে ঢাকায়, প্রিয়ন্তী প্রীতির নেতৃত্বে খুলনা, পারভেজের নেতৃত্বে জাহাঙ্গীরনগর, খাগড়াছড়িতে সুইট, নাইমুল ইসলামের নেতৃত্বে সিলেট, মাসুদ রেজা ও তানজিরা খাতুনের নেতৃত্বে বরিশাল, জহিরুল ইসলামের নেতৃত্বে মৌলভীবাজার, রাজশাহীতে তাজু আহমেদ, পিরোজপুরে সাদিয়া, ফরিদপুরে প্রিয়াঙ্কা অধিকারী, মাগুরাতে নিশির শিকদার, চট্টগ্রামে সাজিদুল ইসাওলাম রকি, কুষ্টিয়াতে হাসিব, আবু রায়হান টাঙ্গাইল, কমিতা ত্রিপুরার নেতৃত্বে বান্দরবান, কুমিল্লাতে শাফিন মাহমুদ, কক্সবাজারে আসিফ আনাম, সাতক্ষীরাইয় ইউসুফ আলী, নওগাঁতে অনামিকা, পটুয়াখালীতে জারিন তাসনিম, ঝিনাইদহে কাজী ফারাহ এবং উর্মির নেতৃত্বে নড়াইল ফ্রাইডে মিলের খাবার বিতরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে একই সময়ে তৃপ্তির আহার গ্রহণ করেছেন ২৪ জেলার তিন সহস্রাধিক মানুষ।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান বলেন, এই অনুভূতি সত্যিই অভূতপূর্ব। নিজেরা বাজার করে, রান্না করে যখন হঠাৎ কোনো অনাহারির সামনে খাবার দিই, খুশিতে অনেকে কেঁদে দেয়। অনেকে কবে পোলাও-মাংসের স্বাদ পেয়েছে তা বলতে পারে না।

জেবি

  • যশোর
  • খুলনা
  • মানুষ
  • অনাহারি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।