• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

সেই যমজ সন্তানের জননীর দায়িত্ব নিতে নারাজ স্বজনরা

ইন্দ্রজিৎ রায়, যশোর
  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণের কোলে মানসিক ভারসাম্যহীন নারীর যমজ শিশু
যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণের কোলে মানসিক ভারসাম্যহীন নারীর যমজ শিশু

যশোরে যমজ সন্তানের জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারী মাহিনুরকে (৩৫) নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন। দু’দিন অনুসন্ধানের পর তার স্বজনদের সন্ধান পাওয়া গেলেও তারা মাহিনুরের দায়িত্ব নিয়ে নারাজ। মানসিক ভারসাম্যহীন হওয়ায় হাসপাতালেও সে অসংলগ্ন আচরণ করছে। ফলে প্রসূতি ও দুই নবজাতককে নিয়ে তারাও আছেন বিড়ম্বনায়। ফলে দু’একদিন অপেক্ষা করে আদালতের নির্দেশনা নিয়ে মা ও দুই নবজাতকের ব্যাপারে পদক্ষেপের কথা ভাবছে কর্তৃপক্ষ। গত ৩ সেপ্টেম্বর যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের জামিরুল ইসলামের বিছালির (খড়) ঘরে মানসিক ভারসাম্যহীন ওই নারী জমজ সন্তান প্রসব করেন। পরে গৃহকর্তা জামিরুল নাম পরিচয়হীন ওই নারীকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওইদিন সন্ধ্যায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর থেকে মা ও দুই নবজাতক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মা ও দুই নবজাতকের দেখভাল করা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ জানান, বাঘারপাড়া থেকে মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা ও দুই নবজাতককে যশোর হাসপাতালে পাঠানোর পর এখানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতালের নার্স, আয়া, আনসার নারী সদস্য ছাড়াও কয়েকজন স্বেচ্ছাসেবী নারী শিশু দু’টি ও মায়ের দেখাশোনা করছেন। প্রসূতি মা মাঝে মধ্যেই অসংলগ্ন আচরণ করছেন। এখন তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর বা নিরাপদ আশ্রয় দরকার।

এদিকে গত ৩ সেপ্টেম্বর ওই নারীকে যশোর হাসপাতালে আনার পর তার পরিচয় শনাক্তে তৎপরতা শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দু’দিন পর পিবিআই তার পরিচয় উদ্ধার করে। জানা যায়, ওই নারীর নাম মোসাম্মৎ মাহিনুর। তিনি খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের চান্দু মিয়ার মেয়ে। এরপর পিবিআই ওই ঠিকানার সূত্র ধরে বারাসাত গ্রামে যোগাযোগ করে। সেখানে মাহিনুরের এক চাচার সন্ধান পাওয়া যায়। তাদের মাধ্যমে জানা যায়, মাহিনুরের মা জাকিয়া বেগম ও ছোটভাই হাসিবুর রহমান লিপ্টন নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানিয়েছেন, পরিচয় ও ঠিকানা শনাক্তের পর তারা নড়াইলের কালিয়ায় ওই নারীর ছোটভাই হাসিবুরের সঙ্গে যোগাযোগ করেন। মাহিনুরের পরিচয় নিশ্চিত করলেও তারা মাহিনুর বা তার সন্তানের দায়িত্ব নিতে রাজি নয়। এমনকি তারা যশোরে আসতেও রাজি হয়নি।

মাহিনুরের ছোট ভাই হাসিবুর রহমান লিপ্টন জানান, অনেক আগে তার বোন মাহিনুর নিজের পছন্দে শফিকুল ইসলাম নামে একজনকে বিয়ে করে ঢাকায় থাকত। নিজের পছন্দে বিয়ে করায় তার সঙ্গে যোগাযোগ ছিল না। এরপর তার দুটি ছেলে-মেয়ে হয়। ওই সংসার ভেঙে গেলে দুই ছেলে-মেয়ে রাকিব (১১) ও রাবেয়া (৩) নড়াইলে তাদের কাছে রয়েছে। আর মাহিনুর ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। দেড় বছর আগে সে নিখোঁজ হয়। আগে তার মাথায় কিছুটা সমস্যা ছিল। তার সঙ্গে যোগাযোগ না থাকায় তারা কোনো খোঁজ খবর নেননি।

তিনি আরও জানান, প্রশাসন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। অভাবের সংসারে মাহিনুরের আগের দুই ছেলে মেয়ে রয়েছে। আর কোনো ছেলে মেয়ে বা মাহিনুরের দায়িত্ব তারা নিতে চান না। প্রশাসন যেটা ভাল মনে করবে তাই করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা জানিয়েছেন, মাহিনুরের যে ভাইয়ের সন্ধান পাওয়া গেছে তারা কোনো দায়িত্ব নিতে চায় না। ফলে মাহিনুর ও তার দুই সন্তান নিয়ে আদালত ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, যেহেতু মাহিনুরের মা ও ভাই তার কোনো দায়িত্ব নিতে আগ্রহী নয়। এখন শিশু দু’টির ব্যাপারে সিদ্ধান্তের জন্য জেলা শিশু কল্যাণ বোর্ডে মাধ্যমে আদালতের দ্বারস্থ হতে হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী শিশু দু’টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আর জেলা প্রশাসনের সিদ্ধান্ত সাপেক্ষে মা’কে সমাজসেবা অধিদপ্তরের ভবঘুরে আশ্রয় কেন্দ্র বা নিরাপদ কোনো আবাসে রাখার পদক্ষেপ নেওয়া হবে।

এইউ

  • মানসিক ভারসাম্যহীন নারী
  • যমজ সন্তান
  • যশোর
  • মাহিনুর
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।