দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুপুর গড়াতেই অন্ধকারাচ্ছন্ন ভাব চলে আসে গ্রামজুড়ে। কখনও নিম গাছের ডালে, কখনও আবার বট গাছের ডালে বসে কাঁদে নারী কণ্ঠে কেউ। আবার কখনও পরিত্যক্ত বাড়ির জানালা দিয়ে মুখ বের করে হাসে গৃহবধূ। আর এতেই ভূতের আতঙ্ক ছড়িয়েছে বরগুনার পাথরঘাটার হাঁড়িটানা গ্রামে।
ভূতের ভয়ে আতঙ্কিত এলাকাবাসীদের একটা অংশ। সন্ধ্যা হলেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন কেউ কেউ। এমনকি বাচ্চাদেরও সন্ধ্যার পর ঘরে সাবধানে রাখছেন পরিবারের লোকজন। গ্রামে রয়েছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। হাঁড়িটানা গ্রামের বাসিন্দাদের কারও কারও রয়েছে ভৌতিক সব অভিজ্ঞতা।
তবে বরগুনা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, মেডিকেল সায়েন্সে এমন কিছুই নেই।
রাতে অশরীরী কোনো কণ্ঠস্বর, অদ্ভুত দর্শন কিছু, মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যাওয়া। অনেক মানুষই হয়তো তাদের জীবনে এমন ভুতুড়ে কিছু অনুভব করেছেন যার কোনো ব্যাখ্যা হয় না। ভূত বা অতিলৌকিক ঘটনায় বিশ্বাসী মানুষের সংখ্যা অসংখ্য। তার ব্যতিক্রম নয় বরগুনার পাথরঘাটা হাড়িটানা গ্রাম। সচেতন মহল বলছে গ্রামের মানুষের মাঝে এমন আষাঢ়ে গল্প যুগের পর যুগ ধরে চলে আসছে।
এইউ