দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলিশান বাড়িতে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউসুফ আলী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি মশিউর রহমান ওরফে মাসুদের বিরুদ্ধে। নিজ বাড়ির চারদিকে অন্তত ৩০টিরও বেশি সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপদ গোপন আস্তানা গড়ে একটি কক্ষে বানিয়েছেন টর্চার সেল।
আবার ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনী। স্বার্থ হাসিলে ব্যবহার করা হয় তার বাহিনীর সদস্যদের। মাসুদের নির্মম নির্যাতনের স্বীকার হয়ে এলাকা ছাড়া হয়েছেন তার আপন ছোট ভাইসহ আরও কয়েকজন যুবক।
সম্প্রতি সংবাদ সম্মেলন করে মাসুদের বিরুদ্ধে নানান অভিযোগ করেন তার পরিবারের সদস্যরাও। নির্যাতনের স্বীকার অনেকে ভয়ে কথা বলার সাহস পাননি। কারণ কিছু বললে আবারও ভয়াবহ নির্যাতন নেমে আসার শঙ্কা রয়েছে। তবে আত্মগোপনে থেকে অনেকে কথা বলেছেন।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র দাবি করেছেন অভিযুক্ত মাসুদ। তবে নির্যাতিতদের বক্তব্য শোনালে এর সদুত্তর দিতে পারেননি তিনি। অন্যদিকে লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
এইউ