• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

মাসে সোয়া কোটি টাকার বাঁশ বিক্রি হয় যে হাটে

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৩, ১৯:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

নড়াইলের স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। জেলার সবচেয়ে বড় বাঁশের হাট বসে চিত্রা নদীর পাড়ের পলইডাঙ্গায়। এ হাটে খুলনা ও বরিশার বিভাগের অন্তত ১৫টি জেলা থেকে ব্যাপারীরা বাঁশ কিনতে নড়াইলে আসেন। প্রতি রোববারে বসে এ হাট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতি সপ্তাহে অন্তত ৩০ লাখ টাকার বেশি বাঁশ কেনাবেচা হয়। জেলার প্রায় ৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান ঘটে এ বাঁশের হাটে। মাসে এক কোটি ২০ লাখ টাকার বাঁশ কেনাবেচা হয় এ হাটে।

নড়াইলের মাটি বাঁশ চাষের জন্য বেশ উপযুক্ত। এজন্য এখানে দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির বাঁশের চাষ হয়ে আসছে। জেলায় প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে অন্তত ৬৫ হাজার বাঁশের ঝাড় রয়েছে। প্রতিটি ঝাড় থেকে বছরে ৪০ থেকে ৫০টি বাঁশ পাওয়া যায়।

জেলায় তুলারামপুর, চালিতাতলা হাট, ভুমুরদিয়া, এ্যাড়েন্দা, চাচুড়ীসহ অন্তত ২০টি বাঁশের হাট রয়েছে। তবে নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামে বসে সবচেয়ে বড় বাঁশের হাট। চিত্রা নদীর পাড়ে প্রায় ১২ একর জায়গায় বসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এই হাট।

এখানে হাটবারে চলে বাঁশ কেনাবেচার ধুম। কেউ বাঁশ কিনতে ব্যস্ত, কেউ বাঁশ ট্রলারে সাজাতে ব্যস্ত, কেউবা বাঁশের ভুর (স্তুপ) বেঁধে নদীতে ভাসাতে। সপ্তাহের রোববার বসে পলইডাঙ্গা বাঁশের হাট। আগের দিন ভোর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে তল্লা বাঁশ, ভাল্য বাঁশ বিভিন্ন জেলা থেকে এখানে এসে জমা হয়।

মোংলা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশালসহ বিভিন্ন জেলার ক্রেতারা এখানে বাঁশ কিনতে আসেন। রোববার হাটের দিন বাঁশ বেচাকেনা হয় সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা বাঁশ কিনে নদীপথে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তবে কিছু কিছু ব্যাপারী সড়কপথেও বাঁশ আনা নেওয়া করে। এছাড়া বাঁশ পরিবহনের সবচেয়ে জনপ্রিয় বাহন হলো নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়া।

ঘর তৈরি, পানের বরজ, সবজি চাষের মাচা, মাছ ধরার সরঞ্জাম, বাঁশের তৈরি নানা ধরনের আসবাব থেকে শুরু করে আধুনিক ডেকরেটরদের বিভিন্ন কাজে বাঁশের ব্যবহার এসব অঞ্চলে খুবই জনপ্রিয়। তাই ব্যাপারীরা এখান থেকে বাঁশ কিনে নিজেদের হাটে বিক্রি করে আবার ফিরে আসেন। নড়াইলে বাঁশের দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারা খুশি। হাটে ১২৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৫ টাকা পর্যন্ত দামে বাঁশ পাইকারি বেচাকেনা হয়।

নড়াইলের পলইডাঙ্গা গ্রামের এই বাঁশের হাটটি এলাকার বেকারদের জন্য করে দিয়েছে কর্মসংস্থানের সুযোগ। প্রতি হাটের দিন স্থানীয় অন্তত শতাধিক দিনমজুর কাজ করে। এখানে কেউ করে বাঁশ ট্রলারে ওঠানোর কাজ, কেউবা করে বাঁশের ভুর (স্তুপ) সাজানোর কাজ, আবার কেউবা করে দূর-দূরান্ত থেকে আসা বাঁশ পরিবহন থেকে নামানোর কাজ, কেউ করে বাঁশ বাধার কাজ।

এইউ

  • নড়াইল
  • বাঁশ
  • পলইডাঙ্গা হাট
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।