দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী জেরিন খান মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এ অভিনেত্রী।
এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
জেরিন খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাতে স্যালাইনের নল লাগানো। এ ছবিতে নিজের মুখ দেখাননি এই অভিনেত্রী। তবে ক্যাপশনে তিনি লিখেছেন— জীবনের আপডেট।
বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মুম্বাইয়ে মশাবাহিত এ রোগ ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে ফ্রিপ্রেস জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে ১৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ১৩ আগস্ট পর্যন্ত এ সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
জেডএ