• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সোশ্যাল মিডিয়া

মির্জাপুর ছাত্রলীগের আহ্বায়কের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

দেশ টিভি ডেস্ক
  ০২ আগস্ট ২০২৩, ১৫:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ
ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদের ফেসবুক আইডিতে ‘স্টেপডাউন হাসিনা’ স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৬ জুলাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ ও চার যুগ্ম আহ্বায়ক উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন। ওই কমিটির নবনির্বাচিত আহ্বায়ক রুমান খান ২৭ জুলাই তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে লেখেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ জিন্দাবাদ।’ এ বিষয়গুলো মির্জাপুরে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এদিকে সোমবার (৩১ জুলাই) ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ মির্জাপুর থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং হ্যাকার গ্রুপ তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আওয়ামী লীগ বিরোধী স্ট্যাটাস দিয়ে তাকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার হীনচেষ্টা করছে।

গত ৩০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সেতাব মাহমুদের ফেসবুক আইডিতে ‌‘স্টেপডাউন হাসিনা’ লিখে স্ট্যাটাস দেওয়া হয়। বিষয়টি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে মুহূর্তের মধ্যে ওই লেখার স্ক্রিনশট দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সেতাব মাহমুদের স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে ছাত্রলীগ থেকে তাকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়।

বুধবার (২৬ জুলাই) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল্লাহ আল ফাহাদ, সাফি আহমেদ সীমান্ত, শুভ আহমেদ ও মারুফ রহমানের সই করা দলীয় প্যাডে রুমান খানকে আহ্বায়ক, চারজনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করে তিন মাসের জন্য বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে অন্য তিন যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ, জিহাদ হাসান ও ফয়সাল শিকদার সই করেননি।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের তিন যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ, জিহাদ হাসান ও ফয়সাল শিকদার জানান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একাংশ বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। তৃণমূল ছাত্রলীগ তাদের সঙ্গে নেই। পাল্লা ভারি করতে অছাত্র ও অপ্রাপ্তদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করেন তারা। এছাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদের বাবা, চাচারাসহ আত্মীয়রা বিএনপির সমর্থক। যা সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যে পত্রের মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগকে অবগত করেছেন। সেতাব মাহমুদ তার ফেসবুক আইডিতে গত ৩০ জুলাই সন্ধ্যায় ‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে স্ট্যাটাস দিয়েছেন। যা ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করেছে। আমরা তার আজীবন বহিষ্কার দাবি জানাচ্ছি।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন খান বলেন, একজন ছাত্রলীগ নেতা কিভাবে আপত্তিকর স্ট্যাটাস দেন আমার বোধগম্য নয়। যা ছাত্রসংগঠন ছাত্রলীগের শিষ্টাচারবহির্ভূত। এতে কোনোভাবেই তার পদ-পদবি থাকতে পারে না। এর আগে গত ২৬ জুলাই তাদের অনুমোদিত বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রুমান খান তার ফেসবুক আইডিতে লেখেন, বাংলাদেশ ছাত্রলীগ জিন্দাবাদ। আমরা তাদের বহিষ্কারের দাবি জানাই।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযাগ করা হলে তিনি বলেন, ৩০ জুলাই সন্ধ্যায় হ্যাকার গ্রুপ আমার ফেসবুক আইডি হ্যাকিং করে সাত-আটবার ‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে স্ট্যাটাস দেয়। বিষয়টি আমার নজরে এলে আমি সঙ্গে সঙ্গে তা ডিলিট করি। বিষয়টি রাজনৈতিকভাবে আমাকে বেকায়দায় ফেলার হীনচেষ্টা মাত্র। ৩১ জুলাই এ বিষয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। অশিক্ষিত অরাজনৈতিক ও অযোগ্য ব্যক্তিকে ছাত্রলীগ বানিয়ে পদ-পদবি দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। আমি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

জেডএ

  • দেশ
  • রাজনীতি
  • বিএনপি
  • লীগ
  • টাঙ্গাইল
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।