দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাগরিক কমিটি ও এনসিপিতে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় তিনি নিজের দীর্ঘদিনের অবস্থান ও নীতিতে অটল থাকবেন।
পোস্টে তিনি বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে তার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছরে তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহায়তা দিয়েছেন।
তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন ও দায়-দরদের সমাজ গঠনের মতো বিষয়গুলো তিনি বরাবরই তুলে ধরেছেন। এসব কথা তার জুলাই সহযোদ্ধারাও বিভিন্ন সময়ে বলেছেন। তবে এনসিপিকে একটি বড় জুলাই আম্ব্রেলা হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই সহযোদ্ধাদের প্রতি তার সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। তাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি—এমন দাবি সঠিক নয় বলেও জানান তিনি। তবে ঢাকার কোনো আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
পোস্টে তিনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ এক ধরনের শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গত দেড় বছরে যে অবস্থান ও নীতিতে তিনি বিশ্বাস রেখেছেন, তা রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব উপায়ে অব্যাহত রাখবেন। একই সঙ্গে তিনি নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্তকে সম্ভব ও বাস্তব বলে উল্লেখ করে বলেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান আসন্ন।
এমএস/