দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি ব্যয় মেটানোর জন্য সাহায্য চেয়ে বিকাশে প্রায় ৫০ লাখ টাকা তুলেছেন ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ডা. তাসনিম জারা। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর তার সেই সাহায্যের টাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে রনি লেখেন, ‘এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করতেই পারেন।
কিন্তু এনসিপির নেত্রী হিসেবে নির্বাচন করার জন্য তিনি যে প্রায় ৫০ লাখ টাকা আমজনতার কাছ থেকে সংগ্রহ করেছেন সেটার কী হবে!’
তিনি আরও লেখেন, ‘প্রথমত টাকাগুলো জনগণকে ফেরত দিতে হবে! অথবা এনসিপির ফান্ডে টাকাগুলো জমা করে জনগণকে জানাতে হবে! অন্যথায় এই চাঁদার টাকা নিয়ে জারাকে যে কি বিপদে পড়তে হবে তা হয়তো তিনি কল্পনাও করতে পারছেন না!
এর আগে গত ২২ ডিসেম্বর নির্বাচনি তহবিলের জন্য অর্থ অনুদানের আহ্বান জানান তাসনিম জারা। জারার ঘোষণার মাত্র ২৯ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ৪৭ লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা হয়।
আরএ