দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিচ্ছেন। গুলিবিদ্ধ হওয়ার পর তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সরকার তার পরিবারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। অস্ত্রোপচার করার আগে তার শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা জরুরি। চিকিৎসা সিঙ্গাপুর কিংবা ইংল্যান্ডে হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার ব্রেন সক্রিয় করার জন্য বিশেষ ধরনের অপারেশন প্রয়োজন।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, বর্তমানে চিকিৎসার মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সচল রয়েছে। এই সংকটময় সময়ে হাদির পরিবার তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানিয়েছে। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।
জে আই/ আরএ