দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। এক পুত্রের পর এবার কন্যা সন্তানের মুখ দেখলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবরটি জানিয়েছেন মুশফিক নিজেই।
মুশফিক তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। পোস্টে নিজ পরিবারের জন্য দোয়াও চেয়েছেন মুশফিক।
এর আগে এশিয়া কাপ চলাকালীন সময়ে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।
আরএ