দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম খুলনায় দলীয় সফররত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ ফজলুল করিম মুজাহিদ।
তিনি লিখেছেন, আব্বুর প্রধান সমস্যা তার ডেঙ্গু পজিটিভ ছিল এবং প্রস্রাবে মারাত্মক পর্যায়ের ইনফেকশন। ডেঙ্গুর এমন ভেরিয়েন্ট ছিল যে, দুইবার আগে টেস্ট করার পরেও ধরা পরেনি। পরবর্তীতে গভীর পর্যবেক্ষণের পর ডাক্তাররা শিওর হন যে, তার ডেঙ্গু পজিটিভ। যার কারণে তার রক্তের ভেতর ভয়াবহ সমস্যা হয়েছে- হার্ড, কিডনি ও লিভারে এফেক্ট করেছে।
ডাক্তাররা বললেন যে, আল্লাহ তায়ালা তাকে সেনসিটিভ এক পরিস্থিতি থেকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন কন্ডিশন অনেক ভালো। প্রথমে হার্ট নিয়ে যে ভয়টা ছিল, এনজিওগ্রাম করার যে একটা প্রশ্ন ছিল, সে ভয়টাও নেই এবং অন্যান্য অর্গানগুলোও অনেকটা স্বাভাবিক।
এছাড়াও বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি ও শহিদুল ইসলাম কবির।
তিনি বলেন, পীর সাহেব চরমোনাই দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত দলের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বাবরী চত্বরে সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই খুলনায় পৌঁছেন তিনি। তবে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটাসহ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং খুলনায় চিকিৎসা গ্রহণ করেন। তবে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেডএ