• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

ঈদের নামাজ ছুটে গেলে করণীয় কী

দেশ টিভি ডেস্ক
  ২৮ মে ২০২৬, ০৮:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ। ইসলামি শরিয়তে ঈদের দুই রাকাত নামাজ ওয়াজিব। তবে কোনো কারণে যদি কেউ ঈদের নামাজ বা অতিরিক্ত তাকবিরগুলো না পান, তাহলে কী করবেন- এ বিষয়ে ফিকহের কিতাবগুলোতে বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঈদের নামাজে অতিরিক্ত তাকবিরের বিধান

ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির বলা ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও ছানার পর তিন তাকবির এবং দ্বিতীয় রাকাতে কিরাত শেষে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির বলতে হয়। প্রতিটি তাকবিরের সময় হাত উঠাতে হয়।

কেউ যদি জামাতে শরিক হওয়ার পর দেখেন ইমাম ইতিমধ্যে তাকবির বলে ফেলেছেন, তাহলে-

ইমাম কিরাতে থাকলে: নিয়ত বেঁধে সাথে সাথে মনে মনে অতিরিক্ত তাকবিরগুলো বলে নেবেন, হাত উঠানোর প্রয়োজন নেই। ইমামকে রুকুতে পেলে: রুকু অবস্থায় হাত না উঠিয়ে মনে মনে তাকবিরগুলো বলে নেবেন। তবে ইমাম রুকু থেকে উঠে গেলে আর তাকবির বলতে হবে না। (ফতোয়া শামি: ১/৫৫৯-৫৬০)

এক রাকাত ছুটে গেলে করণীয়

যদি কারো প্রথম রাকাত ছুটে যায় এবং দ্বিতীয় রাকাতে জামাতে শরিক হন, তাহলে ইমামের সালামের পর দাঁড়িয়ে বাকি রাকাত আদায় করবেন। এ ক্ষেত্রে প্রথমে সুরা ফাতিহা ও অন্য সুরা পড়বেন। কিরাত শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। প্রতিটি তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দেবেন। তৃতীয় তাকবিরের পর হাত ছেড়ে দিয়ে চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন। (ফতোয়া শামি: ১/৫৫৯)

পুরো ঈদের নামাজ ছুটে গেলে করণীয়

যদি কারো পুরো ঈদের জামাত ছুটে যায়, তাহলে প্রথমে শহরের অন্যকোনো ঈদগাহ বা মসজিদে জামাত পাওয়া যায় কি না তা খুঁজতে হবে। সম্ভব হলে সেই জামাতে শরিক হওয়ার চেষ্টা করতে হবে। তবে অন্যকোনো জামাতও না পাওয়া গেলে মনে রাখতে হবে ঈদের নামাজের কোনো কাজা নেই এবং একা একা ঈদের নামাজ আদায় করারও নিয়ম নেই। (ফতোয়া শামি: ১/৫৬১)

জামাত না পেলে কী পড়বেন?

ঈদের জামাত না পেলে চার রাকাত নফল নামাজ আদায় করা মোস্তাহাব। এই নামাজে ঈদের মতো অতিরিক্ত তাকবির বলা যাবে না। হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ বাদায়িউস সানায়িতে উল্লেখ আছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন- ‘যার ঈদের নামাজ ছুটে যাবে, সে যেন চার রাকাত নামাজ পড়ে।’ (বাদায়েউস সানায়ি: ১/২৭৯; আল-বিনায়া: ৩/১৩৯)

ঈদের নামাজে আজান-ইকামত নেই

ঈদের নামাজের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে আজান ও ইকামত নেই। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, সাধারণত তাদের ওপরই ঈদের নামাজ ওয়াজিব হয়। (সহিহ বুখারি: ১/১৩১)

ঈদগাহে নামাজের গুরুত্ব

রাসুলুল্লাহ (স.) খোলা ময়দানে বা ঈদগাহে ঈদের নামাজ আদায় করতেন। তাই খোলা স্থানে ঈদের নামাজ পড়া উত্তম। তবে প্রয়োজনে মসজিদেও আদায় করা জায়েজ। (ফতোয়া শামি: ১/৫৫৫-৫৫৭; আল-মুহাজ্জাব: ১/৩৮৮)

খুতবা শোনা ওয়াজিব

আরও পড়ুন

ত্যাগের মহিমায় আজ পবিত্র ঈদুল আজহা

ঈদের নামাজ শেষে ইমামের জন্য খুতবা দেওয়া সুন্নত এবং মুসল্লিদের জন্য তা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। খুতবার সময় কথা বলা বা উঠে চলে যাওয়া অনুচিত। (ফতোয়া শামি: ১/৫৬০; হেদায়া: ২/৭১)

তাই ঈদের জামাতে সময়মতো উপস্থিত হওয়া ও অতিরিক্ত তাকবিরসহ নামাজ সঠিকভাবে আদায়ের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। তারপরও কোনো কারণে নামাজ ছুটে গেলে শরিয়তের নির্দেশনা অনুযায়ী আমল করাই উত্তম।

  • ঈদের নামাজ
এ সম্পর্কিত আরও খবর
ঈদের নামাজ শেষে রাজধানীজুড়ে কোরবানিতে ব্যস্ত নগরবাসী
ঈদের নামাজ শেষে রাজধানীজুড়ে কোরবানিতে ব্যস্ত নগরবাসী
ঈদের নামাজ নিয়েও শঙ্কায় ভারতের মুসলিমরা
ঈদের নামাজ নিয়েও শঙ্কায় ভারতের মুসলিমরা
কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ১৩
কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ১৩
ছয় দশকের মধ্যে প্রথমবার আল-আকসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি
ছয় দশকের মধ্যে প্রথমবার আল-আকসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।