দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আল্লাহ তায়ালা বিয়েকে হালাল করেছেন। আর জেনাকে করেছেন হারাম। একজন পুরুষ ও একজন নারীর মধ্যে ইসলাম নির্দেশিত বৈধ উপায়ে সম্পর্কের মধ্য দিয়ে বংশবৃদ্ধি পায়। তবে বিয়ের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কাকে বিয়ে করা যাবে, আর কাকে যাবে না।
এ বিষয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় আলোচক বলেন, আসলে শরিয়তে ১৪ প্রকার মানুষের সঙ্গে বিবাহবন্ধন হারাম করে দিয়েছে। এটাও আল্লাহ তায়লা কুরআনে হাকিমে সুস্পষ্টভাবে বলে দিয়েছে। চার নম্বর প্যারা শেষ পৃষ্ঠার মাঝামাঝি অংশে আছে বিষয়টি।
কুরআনে দীর্ঘ আয়াতের মধ্যে আল্লাহ তায়লা কাদের সঙ্গে বিবাহবন্ধন হারাম, সেই বিষয়টাকে সুন্দরভাবে বলে দিয়েছেন। তার মধ্যে- মা, দুধ মা, আপন মা, আপন বোন, আপন ভাই, আপন বোনের সন্তান, আপন ভাইয়ের সন্তান ইত্যাদি। তাদের সঙ্গে শরিয়তে আমাদের বিয়েটা হারাম করেছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ