দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুআ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দুআর মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার বিশেষ যোগসূত্র তৈরি হয়। আল্লাহর প্রতি বান্দার আনুগত্য এবং বিশ্বাস প্রকাশ পায়। দুআ আল্লাহর প্রতি আস্থা তৈরি এবং তার মহান শক্তির ওপর নির্ভরতার প্রত্যয় বান্দার অন্তরে দৃঢ়ভাবে স্থাপিত করে। কিন্তু অনেক সময় এমন ঘটে যে, কেউ দুআ পড়তে পড়তে ভুলবশত টয়লেটে চলে গেলেন, সেক্ষেত্রে কী গুনাহ হবে?
এ বিষয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল কাদির বলেন, ভুলবশত কেন ইচ্ছাকৃতভাবে চলে গেলেও গুনাহ হবে না। আমি বলছি, আপনি যখন টয়লেটে বসছেন তখনও আপনাকে দুআ পড়তে হবে। তাহলে কী এটা দোষের হবে? এটা যদি জায়েজ হয়, তাহলে আপনি দুআ পড়তে পড়তে ভেতরে ঢুকে যান, তাহলে গুনাহ কেন হবে? তবে টয়লেটে ঢোকার আগেই দুআ পড়া উত্তম।
এদিকে নাপাক অবস্থায়, কিছু ফরজ নাপাক রয়েছে, সে অবস্থায় সবসময় যদি আমরা তাসবীহ পড়ি বা দুআ পড়ি তাহলে গুনাহ হবে কিনা? এমন প্রশ্নের জবাবে ড. মো. আবদুল কাদির বলেন, এগুলো ইচ্ছাকৃত পড়লেও গুনাহ হবে না। হ্যাঁ, আপনাকে চেষ্টা করতে হবে, যত দ্রুত পবিত্র হওয়ার। কিন্তু এই সময়কালে যদি আপনার সুযোগ থাকে এসব তাসবীহ পড়ার, এগুলোতে নিষেধ নেই।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ