দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছেলের পরিবর্তে মেয়ে হওয়ায় একসময় শিশুকন্যাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো, সমাজে নারীদের কোনো সম্মান বা অধিকার ছিল না। কিন্তু কুরআন ও হাদিসের পরতে পরতে আমরা দেখতে পাই, আল্লাহ তায়লা কীভাবে নারীদের সম্মানিত করেছেন। কিন্তু তারপরও অনেকে ছেলে সন্তানের প্রত্যাশা করে থাকে।
এ ব্যাপারে কুরআন ও হাদিসের আলোকে জবাব দিয়েছেন ধর্মীয় আলোচক। দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় আলোচক বলেন, রাসুল (সা.) আমাদের বেশি উৎসাহ দিয়েছেন মেয়ে সন্তানের ব্যাপারে। আল্লাহর রাসুলের (সা.) হাদিস আছে, যার দুটি কন্যা সন্তান, তিনটি কন্যা সন্তান আছে, ভালো করে লালন-পালন করল, বিয়ে-শাদী দিলো, ভালো পাত্রস্থ করল, আল্লাহ তায়লা তাকে জান্নাত দেবেন, গ্যারান্টি আছে।
এখন বাস্তবতার কারণে আমাদের ছেলে সন্তানও দরকার আছে। আবার অনেকের অনেক মেয়ে আছে ছেলে সন্তান দরকার। তাহলে এক্ষেত্রে আমরা কুরআনের একটি আমল করতে পারি। দুইটি দু’আর কথা আমি বলব।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ