দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকে সাদা চুল কালো করার জন্য কলপ ব্যবহার করে থাকেন। এতে অধিকাংশ ক্ষেত্রেই উদ্দেশ্য থাকে বয়স কমানো। কিন্তু কেউ যদি সৌন্দর্যের জন্য দাড়িতে কলপ দেয়, সেক্ষেত্রে কী তার নামাজ হবে?
এমন প্রশ্নের জবাবে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় আলোচক বলেন, কলপ যেটি আমরা ব্যবহার করি, রাসুল (সা.) জামানায় সেটি দুই ধরনের ছিল। একটি ছিল আস্তর যেটি নেইল পলিশের মতো ছিল এবং সেটি সাধারণত কালো রঙের হতো।
রাসুল (সা.) এর হাদিসের মাধ্যমে জানা যায়, কালো ছাড়া অন্যগুলো ব্যবহার করো। কালোটি ওই সময় আস্তরই ছিল। পরবর্তীতে দেখা গেছে, না বিজ্ঞানের উন্নতি হয়েছে, রঙই আবিষ্কার হয়েছে, যেগুলো অন্যগুলোর মতো আস্তর না। তাই ওলামায় কেরাম বলেন, যদি আস্তর না হয়, তাহলে কালো ছাড়া অন্যগুলো ব্যবহারই তো জায়েজই। কালোটি ব্যবহার করা জায়েজ কিনা সে সর্ম্পকিত দুটি মত আছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ