দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেক সময় দেখা যায় জন্মনিয়ন্ত্রণ করতে হয় অর্থাৎ বৈবাহিক জীবনে এমনটা করতে হয়। কখন এই সময়টা নিতে পারবে, ৩-৫ বছর অনেকে গ্যাপ নিয়ে থাকেন। এই সময়টা নেওয়ার ব্যাপারে ইসলাম কী বলেছে? কোন শর্তে এই সময়টা নেওয়া যাবে।
দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় এমন প্রশ্নের জবাবে আলোচক বলেন, একটা জবাব যদি আমি দেই, তাহলে তা হচ্ছে জরুরত। জরুরত যদি হয়, তাহলে জন্মনিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল জায়েজ আছে।
জরুরত হচ্ছে যে কাজটা না করলে সমূহ ক্ষতির সম্মুখীন হতে হবে। তার শারীরিক অসুস্থতা হতে পারে, সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা জীবন হুমকির মুখে পড়তে পারে- এ ধরনের যদি কোনো জরুরত অর্থাৎ এমন কোনো বিপদ বা সংকটের সম্মুখীন হয়ে যায় যে অভিজ্ঞ দ্বীনদার ডাক্তার বলেছে এই টাইমে আপনার সন্তান নিলে সন্তান ক্ষতিগ্রস্ত হবে, শারীরিক এই এই আনফিট রয়েছে। সেক্ষেত্রে দ্বীনদার ডাক্তারের পরামর্শে জন্মনিয়ন্ত্রণ করা যাবে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ